চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার জয়ী টাইগাররা মুখ্যমন্ত্রীর বাসভবনে, পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন সকলে

নিজস্ব প্রতিনিধি: বাংলার টাইগারদের জয়জয়কার। সি.সি.এল. ২০২৪ চ্যাম্পিয়ন বাংলা টাইগার্সরা। শনিবার এই জয়ী তারকারা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। মুখ্যমন্ত্রী(CM) এই জয়ের জন্য প্রত্যেক খেলোয়াড় ও তারকাদের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুস্পস্তবক তুলে দেন। উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত সহ এই তারকা টিমের সকল সদস্যরা।

তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন।বাংলা চলচ্চিত্র জগতের বড়ো উৎসব। ক্রিকেটের মহারণে জাতীয় স্তরে ঝড় তুলেছে বাংলা টাইগার্স। সুপার স্টার হয়ে গেল সি.সি.এল।২০২৪ এর চ্যাম্পিয়ন তারা। ট্রফি উত্তোলনের এই মুহূর্তটি যথেষ্ট গর্বের, আনন্দের।ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চকর। টস জিতে ব্যাটিং নির্বাচন করে জেমি ব্যানার্জি । অপরাজেয় ৫৭ রানের দুর্দান্ত খেলায় নির্ধারিত ১০ ওভারে ১১৮ রান তোলে বাংলা। এরপরেই বোলিংয়ে ঝাঁপিয়ে পড়ে আনন্দ চৌধুরী। তার ৩ উইকেটে দারুণ স্পেল দেখান বলে। ফলে ১০ ওভারে মাত্র ৮৬ রান করে গুটিয়ে যায় কর্নাটক বুলডোজার্স। এই জয়ের মাধ্যমে ৩২ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলা টাইগার্স।

জেমি ব্যানার্জি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন ৪৫২ রানের অসাধারণ ইনিংস খেলে। সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান রাহুল মজুমদার, যিনি ৩২১ রান ও সব ম্যাচ থেকে ১৫ টি উইকেট নিয়ে টুর্নামেন্টটি শেষ করেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জেমি ব্যানার্জি।তার ৫৭ রানের ইনিংসের পাশাপাশি ৩৯ রান করে ৩ উইকেট নেওয়ার কৃতিত্বের জন্য।বাংলা চলচ্চিত্র জগতের মানুষেরা এই জয়ে মাতামাতি করছেন। এটা শুধু ক্রিকেটের জয় নয়, বাংলার গর্বের জয়।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ