হাওড়ার মাছ বাজারে বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: পুজোয় রুপোলি শস্য বাংলাদেশ সরকারের উপহার এপারের বাংলাকে। হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ শুক্রবার থেকেই বাংলাদেশের ইলিশের(Bangladesh Ilsha) বেচাকেনা শুরু হয়।পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে। পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করলো শেখ হাসিনার সরকার। হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। তবে, সাধ থাকলেও এবার দামের কারণে সাধ্যি নেই ক্রেতাদের। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এরাজ্যে ঢোকে।

শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। এবারও রাজ্যে পুজোর আগেই ঢুকলো বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ। শুক্রবার সকাল থেকেই হাওড়া ও কলকাতার অন্যান্য মাছের বাজারে এই ইলিশ ঢুকতে শুরু করেছে। ৭০ মেট্রিক টন ২২টি ট্রাকে ইলিশ মাছ ঢুকেছে হাওড়ার পাইকারি বাজারে(Howraha Whole Sell Market)। কিলো সাইজের মাছ ১,৬০০ টাকা বাজার দর চলছে। বাংলাদেশের ইলিশের যেহেতু বরাবরই আলাদা একটা আকর্ষণ থাকে তাই মাছের চাহিদা থাকলেও দামের কারণে বিক্রিতে যেন মন্দা লেগেছে।উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত(Petropol Border) দিয়ে বৃহস্পতিবার নয়টি ট্রাকে প্রায় ৫০ টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পৌঁছাল। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বন্দর হয়ে রাজ্যে এসে পৌঁছয় প্রায় ৫০ কুইন্টাল ইলিশ মাছ ।

এই ইলিশ মাছের জন্য অপেক্ষায় ছিল বাঙালি । দুর্গাপুজোর মাত্র আর কয়েকটা দিন এই উৎসবের আগেই খুশির হাওয়া বাঙালির মধ্যে ।এক একটি গাড়ি তে ৪-৫ টন করে মাছ আসে । জানা গিয়েছে, শুক্রবার আরো ইলিশ আসার কথা । বাংলাদেশের বাণিজ্যিক দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট ৭৯ টি সংস্থাকে ইলিশ রপ্তানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০শে অক্টোবর পর্যন্ত দফায় দফায় আসবে ইলিশ । মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে । পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল বলেন, বৃহস্পতিবার বঙ্গে প্রথম পদ্মা ইলিশ ঢোকে। এখন নটি গাড়ি এসেছে পরে আরো তিনটে গাড়ি আসবে । এখনো অব্দি প্রায় ৪৫ টন মাছ এসেছে বঙ্গে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু