নিজের কন্যা সন্তানকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে বাঁশদ্রোণী থানায় গ্রেফতার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি:দীর্ঘ চার বছর ধরে নিজের কন্যা সন্তানকেই ধর্ষণ। বাঁশদ্রোণী থানার হাতে ধৃত অভিযুক্ত বাবা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁশদ্রোণী(Basdroni )এলাকায়।শিশুটির শারীরিক পরীক্ষা করাচ্ছে কলকাতা পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এদিকে এই ধরনের নারকীয় ঘটনা কি করে একজন বাবা তার কন্যার সঙ্গে ঘটালো তা বুঝতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা।

পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলেই এই ঘটনায় রীতিমতো অবাক। সকলেই এই নারকীয় ঘটনার জন্য ধৃত বাবার কঠোর শাস্তি দাবী করেছেন। বাঁশদ্রোণী থানার তদন্তকারী অফিসাররা এই ঘটনায় পোকসো ধারায় মামলা রুজু করেছে। অতি দ্রুত এই জঘন্য ধর্ষণকাণ্ডে তদন্ত করে যাবতীয় রিপোর্ট সংগ্রহ করে কলকাতা পুলিশ চার্জশিট দাখিল করবে আদালতে। যাতে দ্রুত সাক্ষ্যপ্রমাণ সহ আদালতে পেশ করে ধৃত বাবার কঠোরতম শাস্তি হয় সেই পদক্ষেপ গ্রহণ করছে বাঁশদ্রোণী থানা। আদালতে ধৃত বাবাকে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে বাঁশদ্রোণী থানা(Basdroni P.S.)।

নাবালিকা থেকে শিশুদের ওপর যৌন নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনার রোধে ইতিমধ্যেই পোকসো আদালত কঠোরতম সাজা ঘোষণা করতে শুরু করেছে। একাধিক জেলায় পোকসো আদালত নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনায় কঠোর শাস্তির নিদান দিয়েছে। ধর্ষণের মতো সামাজিক ব্যাধিকে সমাজ থেকে উপড়ে ফেলতে আদালতের পাশাপাশি চাই সামাজিক চেতনার উদয়। মনস্তত্ত্ববিদদের মতে এই সামাজিক ব্যাধিকে উপড়ে ফেলতে গেলে যে রকম কঠোর হতে হবে বিচার ব্যবস্থা তেমনি লাগাতার প্রচারের মাধ্যমে এই ধরনের অপরাধকারীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী