মার্চ মাসে দেশে বেকারত্বের হার ৭.৮, বাংলায় মাত্র ৪.৮

CMIE তাঁদের সমীক্ষায় মার্চ মাসে দেশের বেকারত্বের হার ৭.৮, সেখানে বাগ্লার বুকে বেকারত্বের হার ৪.৮। পুরো ৩ শতাংশ কম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে আবারও দেশে জয়জয়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal)। নরেন্দ্র মোদির(Narendra Modi) ভারতে(India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের(Unemployment) হার, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সেই হার ক্রমশ নিম্নমুখী। কার্যত প্রতি মাসে কোনও না কোনও সংস্থা তাঁদের সমীক্ষার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদির হাত ধরে দেশ প্রতিদিন কতটা পিছিয়ে পড়ছে উন্নয়নের দৌড়ে। একই সঙ্গে এটাও ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা কীভাবে একটু একটু করে এগিয়ে চলেছে উন্নয়নের শিখরের পথে। Centre for Monitoring Indian Economy বা CMIE তাঁদের সমীক্ষার মাধ্যমে তুলে ধরেছে মার্চ মাসে দেশের বেকারত্বের হার। আর সেখানেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির ভারতে সেই বেকারত্বের হাত মার্চ মাসে দাঁড়িয়েছে ৭.৮। একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় সেটাই দাঁড়িয়েছে ৪.৮। ফেব্রুয়ারি মাসেই কিন্তু বাংলার ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল ৫.৫। অর্থাৎ মমতার বাংলায় যতটা দ্রুত গতিতে বেকারত্ব কমছে, মোদির ভারতে ঠিক ততটাই দ্র্যত গতিতে তা বাড়ছে।

আরও পড়ুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে বাংলায় ফিরছে কেরোসিনের পুরাতন বরাদ্দ

CMIE’র রিপোর্ট বলছে দেশে প্রতিদিন একটু একটু করে সঙ্কুচিত হচ্ছে শ্রম বাজার। স্টার্ট আপ সংস্থাগুলির জন্য নানাবিধ গালভরা প্রস্তাব, কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি নিত্যদিনই দিচ্ছে নরেন্দ্র মোদির সভাপতি। তবুও দেশে বেকারত্ব বেড়েই চলেছে। মার্চ মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। গত তিন মাসের মধ্যে এই হার সর্বাধিক। ২০২২ সালের ডিসেম্বরে বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৮.৩০ শতাংশে। তবে চলতি বছরের জানুয়ারিতে তা কমে দাঁড়ায় ৭.১৪ শতাংশ। কিন্তু তারপর থেকেই দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ৭.৪৫ শতাংশ। মার্চে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। তবে গ্রাম ও শহরের বেকারত্বের হারে প্রভেদ রয়েছে। CMIE’র হিসেব, মার্চে শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৮.৪ শতাংশ। আর গ্রামাঞ্চলে এই হার ছিল ৭.৫ শতাংশ। একইসঙ্গে দেশে মার্চ মাসে কর্মসংস্থানের হার কমে দাঁড়িয়েছে ৩৬.৭ শতাংশ। শ্রমিকদের অংশগ্রহণের হারও কমেছে দেশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৩৯.৯ শতাংশ তা মার্চ মাসে কমে হয়েছে ৩৯.৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসে দেশে মোট কর্মসংস্থান হয়েছে ৪০ কোটি ৯৯ লক্ষের। কিন্তু ১ মাসের মধ্যে ২২ লক্ষ কমে মার্চ মাসে তা দাঁড়িয়েছে ৪০ কোটি ৭৭ লক্ষতে।

আরও পড়ুন এক দফার পঞ্চায়েত ভোটের পথে কাঁটা পর্যাপ্ত পুলিশের অভাব

রাজ্যওয়াড়ি পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, বেকারত্বের হার সবচেয়ে বেশি বিজেপি শাসিত হরিয়ানায়, ২৬.৮ শতাংশ। সবচেয়ে কম উত্তরাখণ্ডে, ০.৮ শতাংশ। পশ্চিমবঙ্গে হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম। বেকারত্বের জাতীয় গড় যেখানে ৭.৮, বাংলার সেখানে ৪.৮। অর্থাৎ ৩ শতাংশ কম। একই সঙ্গে এটাও লক্ষ্যণীয় যে, গত ৩ মাস ধরেই দেশে চড়চড় করে বাড়ছে বেকারত্বের হার, বাংলায় কিন্তু তা ক্রমশই নিম্নমুখী। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে বেকারত্বের হার ছিল ৭.১, সেখানে বাংলায় ছিল ৫। অর্থাৎ দেশের তুলনায় বাংলায় ২ শতাংশ কম বেকার। আবার ফেব্রুয়ারি মাসে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছিল ৭.৫, সেখানে বাংলায় বেকারত্বের হার ছিল ৫.৫। পুরো ২ শতাংশের হেরফের। আর এবার মার্চ মাসে তো পুরো ৩ শতাংশে দাঁড়িয়েছে এই ব্যবধান।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির