চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি সপ্তাহেই ফের চরম দুর্যোগ ঘনিয়ে আসছে উত্তরবঙ্গে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে সোমবার অতিভারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং জেলায়।ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উঃ দিনাজপুরে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,মঙ্গলবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একবার বাড়বে। উত্তরবঙ্গে(North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতে।বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার জেলায় ।এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে।চলতি সপ্তাহেই আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে।পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। টেলি কমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে।কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা।দক্ষিণবঙ্গতে সোমবার থেকে স্ক্যাটার্ড রেইন হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের(SouthBengal) জেলাগুলিতে।বুধবার ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।

মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেছে। রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, চিতোরগড়, রাইসেন, মান্ডলা, রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে।

Published by:

Share Link:

More Releted News:

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ