দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার থেকে বঙ্গে টানা ৪দিন ধেয়ে আসছে দুর্যোগ, বইবে কালবৈশাখী

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে বঙ্গে শুরু হতে পারে দুর্যোগ। জোড়া অক্ষরেখা, জোড়া ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্জা, এই তিনটির কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। চলবে রবিবার পর্যন্ত। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। আগেই এই পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। অনেক জায়গায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই তাপপ্রবাহ রবি ও সোমবার বিকেলে কোথাও কোথাও সামান্য ঝড়ো হওয়া বৃষ্টি আর শিলা বৃষ্টিতেই আটকে পড়ে।

তবে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী পুরোপুরি ভুল বদলে যাবে বৃহস্পতিবার থেকে বঙ্গে। বৃহস্পতি থেকে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। রবিবার কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী বইতে পারে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। উত্তরবঙ্গে বস্ত্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে তবে বৃষ্টির আগে পর্যন্ত দিনের বেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

জানা গিয়েছে, অসম ও হরিয়ানাতে দুটি জোড়া ঘূর্ণবাত রয়েছে। এছাড়া জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। মঙ্গলবার এর পর বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকে পড়বে। আর এসবের দরুন গত কয়েকদিন থেকে বঙ্গে যে অস্বস্তিকর তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে তার ভোল বদল হবে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আপাতত তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় আবহাওয়ার পূর্বাভাসকে লক্ষ্য করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে যখন যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে তার বেশ কিছুক্ষণ আগে হলুদ কমলার নানা ধরনের সতর্কবার্তা জারি করা হবে।

সাধারণ মানুষকে সেই সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বিশেষত নদীর ধারে বা যারা চাষবাসের কাজে যুক্ত তাদের বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আকাশে কালো মেঘ এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে জনসাধারণকে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ