দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের একাধিক জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি, জেনে নিন কোন কোন জেলা

নিজস্ব প্রতিনিধি:৮ এপ্রিল নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা(Kolkata) সহ। আগামী এক সপ্তাহ তাপমাত্রায় কোনরকম বড় পরিবর্তন নেই। প্রত্যেকদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন, শুধু ৮ এপ্রিল নাগাদ কলকাতায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী ৮ তারিখ পর্যন্ত কলকাতার ক্ষেত্রে কোন তাপমাত্রার ফের বদল নেই। সেই সাথে গোটা দক্ষিণ বাংলায় কোথাও গরম বাড়ার সম্ভাবনা নেই।

একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ান ওয়েস্টবেঙ্গলের নিকট ভূপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার ওপরে। সেই ঘূর্ণাবর্ত দিয়ে একটি ট্রাপ তৈরি হয়েছে। সেটি অবস্থান করছে হিমালয়ের রেঞ্জে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এটা বিস্তৃত সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত। এটি প্রস্থান করার সময় বিহারের উপর দিয়েই যাবে।বুধবার আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ।পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের(South Bengal) ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

৪ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বীরভূম ,পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি। এছাড়া অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে দু – এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা। ৪ এপ্রিল নাগাদ।৫ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং এবং কালিম্পং জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা ৫ তারিখ। ৮ এপ্রিল নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।সেই সাথে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।৩ এপ্রিল বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিনটি জেলা ঝাড়গ্রাম ,মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়া বইবে, সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ৪ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিনটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ