দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার রাত থেকে কলকাতায় উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা কমবে ,দহন জ্বালায় স্বস্তির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে বৃষ্টি শুরু হবে বঙ্গে। কমবে তাপমাত্রা। দহন জ্বালায় স্বস্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের।দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে এল স্বস্তির পূর্বাভাস। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে। ভিজতে পারে কলকাতা(Kolkata)সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃষ্টির ফলে তাপমাত্রাও আবার কমবে। রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হযে যাবে। দু-একটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবার। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড় – বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

একই পূর্বাভাস হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। একটানা দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি মিলবে আগামী সপ্তাহের শুরুতে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, তীব্র দাবদহের মধ্যেই স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে টানা চারদিন তাপপ্রবাহের পূর্বাভাস জারির পরেইশনিবার রাত থেকে আবহাওয়ার আমূল পরিবর্তনের কথা শোনাল হাওয়া অফিস।বুধবার থেকেই দক্ষিনবঙ্গে(South Bengal) প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের মালদাও তাপপ্রবাহে পড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রিতে আটকে যাওয়ার জন্য পুরুলিয়া শহর এবং হুগলির মগরায় ‘তাপপ্রবাহ’ সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধের পরে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অবস্থা প্রায় একই রকম ছিল। তবে এরই মধ্যেই আবহাওয়া বিশেষজ্ঞরা শোনালেন তাপমাত্রা কমার সম্ভাবনা।ক্রমশ চড়তে থাকা তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে গত কয়েকদিন ধরেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একদিকে দেশের উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম এবং শুকনো বাতাসের ঠেলায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও ত্রাহি ত্রাহি অবস্থা।

ভয়াবহ তাপপ্রবাহে ঝলসাতে শুরু করেছে ওডিশাও। দক্ষিণবঙ্গের বাতাসে উপস্থিত জলীয় বাষ্প এই অঞ্চলের অবস্থা আরও অসহনীয় করে তুলেছে। কিন্তু শনিবার রাত থেকেই বাতাসের প্রবাহে বদল আসতে চলেছে বলে জানানো হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, ‘২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।’বুধের মতো বৃহস্পতিবারও রাজ্যের কয়েকটি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তবে, বুধবার পারা যে উচ্চতার উঠেছিল, বৃহস্পতিবারের তাপমাত্রা তার চেয়ে কিছুটা কমই ছিল। বুধবার ৪৪.৩ ডিগ্রিতে পৌঁছে যাওয়া কলাইকুণ্ডা বৃহস্পতিবার (৪১.৫) তুলনামূলক ‘শীতল’–ই ছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ