২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭ তারিখ দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখের পর থেকে টানা তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। থাকবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে।আলিপুর আবহাওয়া বিভাগের(Alipur Weather Department) অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান,শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছিল।কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৭ তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। ২৮ তারিখ পর থেকে তিন চার দিন কলকাতার(Kolkata) ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। ২৮ তারিখে দক্ষিণের জেলা গুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গে বেশি প্রভাব থাকা সম্ভাবনা রয়েছে। গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০ কিলোমিটার দমকা হাওয়ার। দক্ষিণবঙ্গের(Southbengal) অন্যান্য জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৭ তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে সেই সাথে দু – এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে(Northbengal) ২৮ তারিখের পর থেকেও তিন চার দিন প্রভাব থাকবে । খুব কম বেশি প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।মৎস্যজীবীদের জন্য ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে দমকা হওয়ার জন্য।

পশ্চিম বর্ধমান ,পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক আছে । কোথাও কোথাও একটু বেশি চলছে। কোথাও কোথাও ৪০ডিগ্রির মতো চলছে। বাঁকুড়া, মেদিনীপুর এই জেলাগুলিতে ৩৮ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে।কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা রবিবার ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সেটা কমে ৩০ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। রয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব বেশি রয়েছে। তার ফলে এই বৃষ্টিপাত আমরা পাব। ২৭ তারিখের পর থেকে তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সাথে থাকবে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার নদিয়াতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র