দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে হলুদ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: ২৯তারিখ মঙ্গলবার বঙ্গের সব কটা জেলাতেই থান্ডার স্টর্ম লাইটনিং ঝড়ো হাওয়া থাকবে।৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা কোথাও আবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে, কোথাও আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে ঝড়ো হাওয়া প্রতি ঘন্টায়। কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টির হওয়ারও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই দুই জেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় । দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য জেলা গুলি অর্থাৎ দুই দিনাজপুর ,মালদাতে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে আজ থান্ডার স্টর্ম উইথ লাইটিং সেই সাথে ঝড়ো হাওয়া থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩০ তারিখে পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কমলা সর্তকতা জারি করা হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের লাগোয়া মুর্শিদাবাদ ,বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিংপং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড়ো হাওয়া থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টা প্রতি ।১ তারিখে উত্তরবঙ্গের(North Bengal) জন্য কোন সতর্কতা জারি নেই।১ তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই সর্তকতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও সঙ্গে কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কোথাও আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে। ২ মে পশ্চিমের মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে ঝড়ো হাওয়া প্রতি ঘন্টায় । ৩ মে কোথাও কোনো সতর্কতা জারি নেই।

তাপমাত্রায় এই মুহূর্তে বড়সড় কোন পরিবর্তন নেই।সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে একটি উত্তর দক্ষিণ অরিয়েন্টেড ট্রাপ রয়েছে তার ফলে গোটা পশ্চিমবাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতে ফ্যামিলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে ফেয়ারলি wide spread বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। হুগলি, বাঁকুড়া, কলকাতা এই জেলা গুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ