চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, কলকাতা সহ সব জেলাতে ঝড় – বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: আরবসাগরে নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, উত্তরমুখী হয়ে এটি আরো শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপ তৈরি হবে ২৭ শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী ৪৮ ঘন্টায় ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী তিনদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা(Kolkata) সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় – বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গে(North Bengal) ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায় কম থাকলেও রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি।উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে বুধবার থেকে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ