বৃহস্পতিবার ঝড়-বৃষ্টিতে তোলপাড় হতে পারে কলকাতা-সহ একাধিক জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের সবকটি জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন, বৃহস্পতিবার উত্তরবঙ্গের(NorthBengal) সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা(Kolkata) ,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

৬,৭ তারিখ দক্ষিণবঙ্গের(SouthBengal) অনেক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, হুগলি ,হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রামে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের বাঁকি জেলায় দু- এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।৮ তারিখ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১০ তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার এই পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের দু- এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।বুধবার উত্তরবঙ্গে কমলা সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার, উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের সব জেলাতে বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া।শহর কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা বাদ দিয়ে সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।৬,৭,৮,৯,১০ এই চার দিনের কোন সতর্কতা নেই ।দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে এখনো জানা যাচ্ছে না।উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন নেই আপাতত। দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধ বৃহস্পতিবার। ফের তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার থেকে।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির