আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। তার জেরেই আরও জোরাল বর্ষা।বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,১৮-১৯-২০ জুনএই তিনদিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ২১-২২-২৩ জুন দক্ষিণবঙ্গে সব জেলায় কম বেশি বৃষ্টি হবে। এমনই অভিমত হাওয়া অফিসের। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রেও সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

১৮ জুন বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। । বীরভূম, হুগলী হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।বাকি জেলায় বিক্ষিত বৃষ্টি এবং সঙ্গে ৪০ কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

১৯ জুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগণায় অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ারে অতিভারি বৃষ্টি ও ব্রজ্য বিদ্যুৎ-এর সর্তকতা।২৩ জুন নদিয়া, দক্ষিণ ২৪ পরগণাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।২৪ জুন দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী কয়েক দিন বঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। তাই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হলে সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। কিছু এলাকায় জল জমতে পারে। শস্যের ক্ষতি হতে পারে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১ লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ