দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে ফের দুর্যোগ, দক্ষিণের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে দক্ষিণবঙ্গতে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ,হাওড়া এবং হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার এই খবর জানান। তিনি বলেন,বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের(south Bengal) সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন ভারী বৃষ্টি পাত হবে দক্ষিণবঙ্গে।

কলকাতায়(Kolkata) আগামী ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে অগষ্টের ২-৩ তারিখ নাগাদ। মৌসুমী অক্ষরেখা উত্তর অংশে গেলে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে(North Bengal)। সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হতে পারে। মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হবে কালিংপং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে । বুধবারও একই আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে।পশ্চিম বর্ধমান, বীরভূমে অতিভারী বৃষ্টির সম্ভবনা আগামী ৩ দিনে। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হবে আগামী ৩ দিনে। শহর কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। পরশু থেকে পূর্ব -পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

জুলাই মাসে বাঁকুড়া, পুরুলিয়াতে ৬০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায়। পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতাতে ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায়। কলকাতায় ৩ দিন বেশী বৃষ্টি হয়েছে জুলাই মাসে। সোম ও মঙ্গলবার দুইদিন শহরে ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি। ৬৫০.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার।

Published by:

Share Link:

More Releted News:

ভোটা চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ