দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে

নিজস্ব প্রতিনিধি: আপাতত দুর্যোগ বঙ্গে থামছে না। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বইবে ঝড়ো হাওয়া। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন ।তিনি বলেন,আগামী কয়েকদিন, হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়।উত্তর বঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের(South Bengal) কিছু জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সংশ্লিষ্ট জেলা গুলি হল – দঃ ২৪ পরগনা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলী, হাওড়া । বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এইসব জেলাগুলোতে।

উত্তরবঙ্গের(North Bengal) কালিংপং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।আপার এয়ারে সাইক্লোনিক পরিস্থিতি তৈরী, সমুদ্র পৃষ্ঠএর কাছে অবস্থান করছে, মৌসুমী অক্ষরেখা, দিঘা দিয়ে ক্রস করছে। তাই প্রায় সব দিনই বৃষ্টিপাত চলবে।দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। উত্তর বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।১ অগাস্ট উত্তরবঙ্গের ৪ জেলায় ভারি বর্ষণের সম্ভাবনা। দঃ বঙ্গের সব জেলায় ভারি বর্ষণের সম্ভাবনা। কমলা সতর্কতা জারি দঃ বঙ্গে।৪ অগাস্ট দার্জিলিং, কালিংপং, সহ বাকি তিন জেলায় কমলা সতর্কতা জারি। ১অগাস্ট থেকে২,৫ অগাস্ট উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছে আবহাওয়া দফতর। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ওই সময়।

কলকাতায়(Kolkata) প্রতিদিনই মেঘাচ্ছন্ন আকাশ। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত মৎসজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।কলকাতার তাপমাত্রা ৩০/৩২° মধ্যে রয়েছে। দমদম এবং সল্টলেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে।দঃ বঙ্গে রেইন ফল ৭৭ মিলি মিটার। ক্যানিং এ হয়েছে। আগেই দিল্লির মৌসম ভবন জানিয়েছিল এবছর গোটা দেশে বর্ষা আগাম আসায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কাকে সত্যি করে ইতিমধ্যে অঝরে বৃষ্টিপাত চলছে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের তিস্তা নদীসহ একাধিক নদীর ভয়াল রূপ ধারণ হয়েছে পাহাড়ে গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির দরুন। ফের অগাস্টের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ায় তাই দুশ্চিন্তার মেঘ জড়ো হচ্ছে উত্তরের বাসিন্দাদের মনে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটা চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ