ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো হল মহাসমারোহে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল। দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছাত্রছাত্রীরা পুজোয় অংশ নেয়। সঙ্ঘের সন্ন্যাসীরা সমবেত ভাবে মা সরস্বতীর(Maa Swarasati) কাছে পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। সঙ্ঘের এই পুজোয় প্রতি বছরের মতো হাতেখড়ি অনুষ্ঠানে অংশ নেন ছোটো ছোটো বাচচারা। হাতেখড়ি দেওয়ান সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

পরে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অন্যদিকে ডোনা গাঙ্গুলীর(Dona Gangully) দীক্ষা মঞ্জরীর নাচের স্কুলে স্বরসতী পুজোর দিনে খোস মেজাজে সৌরভ গাঙ্গুলী(Sourav Gangully)। দীক্ষা মঞ্জরীর সরস্বতী পুজো এবছর ২০ বছরে পদার্পণ করলো। সকাল থেকেই ছাত্রীদের ভিড় স্কুলে। পুজোর শেষের দিকে সৌরভ অঞ্জলি দিলেন খোশ মেজাজে।

এদিকে প্রেসিডেন্সি কলেজের (Presidency College) গেটে টি, এম,সি পির সরস্বতী পুজোর মণ্ডপে যান গৌতম দেব, মদন মিত্র, ত্রিনাঙ্কুর ভট্টাচার্য্য। এদিন সরস্বতী পূজার আরাধনা হয়, কলেজেরই প্রাক্তনী মহিলা পুরোহিত দ্বারা। মদন মিত্র সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এদিন হাতেখড়ি দেন। এদিন সংবিধান পুজো করা হয় বাগদেবী আরাধনা মন্ডপে। কর্তৃপক্ষের ওপর একরাশ খুব উগরে দিলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন কাল হাইকোর্টে কর্তৃপক্ষের পূজো না করার নোটিশের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে। পক্ষান্তরে আগামী বছর কর্তৃপক্ষ পারমিশন দিতে বাধ্য হবে বলেও তিনি জানান।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!