ডায়মন্ডহারবার পুলিশ জেলায় বয়স্ক দম্পতিদের জন্য ‘ভরসা’

Share:

নিজস্ব প্রতিনিধি: যেসব বয়স্ক দম্পতিদের(Old Age Couples) দেখার কেউ নেই, তাঁদের চিকিৎসার যাবতীয় সুযোগ-সুবিধা দিতে ‘ভরসা’(Varsa) নামে একটি প্রকল্প চালু করল ডায়মন্ডহারবার পুলিশ জেলা(Daimond Harbour Police District)। এই প্রকল্পে একটি মোবাইল নম্বর দেওয়া হচ্ছে। সেই নম্বরটি হল 9330018249। এই নম্বরে ফোন করলে রিসিভ করবে পুলিশেরই একটি টিম। তারপর সাহায্যপ্রার্থী প্রবীণ ব্যক্তি বা মহিলার কাছে পৌঁছে যাবে পুলিশ। তাঁদের হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হবে ‘ভরসা’ থেকেই। আপাতত পরীক্ষামূলকভাবে মহেশতলা থানা(Maheshtala Police Station) এলাকায় প্রকল্পটি চালু করা হয়েছে। পরবর্তী ধাপে এই পুলিশ জেলার অন্য থানা এলাকায়ও এই পরিষেবাটি রূপায়ণের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলা আধিকারিকদের বক্তব্য, মহেশতলা থানার পাশাপাশি ওই পুলিশ জেলা এলাকায় ছোট বড় আবাসনের সংখ্যা বেড়ে চলেছে। পুরনো বসতবাড়িও রয়েছে। একটি সমীক্ষায় প্রকাশ, এই অঞ্চলের বহু বয়স্ক দম্পতির ছেলেমেয়ে বিদেশে থাকেন। নিঃসন্তান বৃদ্ধ-বৃদ্ধাও আছেন কিছু। পেনশন কিংবা সঞ্চিত অর্থের সুদের ভরসায় বেঁচে আছেন তাঁরা। কিন্তু অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই। কোভিডের সময় এটা বেশি টের পাওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ‘ভরসা’ চালু করা হয়েছে।

ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছেন, ‘ভরসা’র জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। প্রতিটি আবাসনের বয়স্ক ব্যক্তিদের এই অ্যাপে যুক্ত করা হচ্ছে। কলকাতা পুলিশ  বিধাননগর পুলিশ কমিশনারেটের এলাকাতেও এই ধরনের একটি সুবিধা দেওয়া হয়। এবার ডায়মন্ডহারবার পুলিশ জেলাতেও তা চালু হল। মহেশতলা থানার অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী ধাপে অন্য থানা এলাকাতেও সম্প্রসারিত হবে এই মানবিক পরিষেবা।  

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর