দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিলীপকে ধরে রাখতে মরিয়া বঙ্গের পদ্ম সভাপতি, আমন্ত্রণ জানানো হল মোদির সভায়

নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভায় ডাক পেয়েছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফল রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভায় দিলীপ ঘোষকে ডাকা হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে কোনঠাসা দিলীপকে।

বিগত কয়েক দিন ধরে বিজেপির অন্দরে ব্রাত্যজনে পরিণত হয়েছিলেন দিলীপ ঘোষ। সৌমিক ভট্টাচার্য বিজেপির নয়া সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির বদল হয়েছে। সোমবার দিলীপ ঘোষের কাছে পৌঁছে গিয়েছে, মোদির সভায় হাজির থাকার নিমন্ত্রণ পত্র। অর্থাৎ বলাই যায়, শ্রমিক যুগের বঙ্গ বিজেপিতে দিলীপের সঙ্গে দূরত্ব কমছে পদ্ম শিবিরের। জানা যাচ্ছে ১৭ জুলাই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সেখানে হাজির ছিলেন স্বস্তিক দিলীপ ঘোষ। তারপর থেকেই বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে ডাক পাননি তিনি। এমনকি শমিক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও তাকে ডাকা হয়নি।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। দিল্লিতে গিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, এই সফরই দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এবার মোদির সভায় তাঁকে আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ভালোভাবে নেননি দলের নেতাকর্মীদের একাংশ। এমনকী দিলীপ তৃণমূলে যোগদান করতে চলেছেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল। নিজেই সেটা খারিজ করে দিয়েছেন দিলীপ। শমীক ভট্টাচার্যের ডাকে সাড়া দিয়ে সল্টলেকে তাঁর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। শমীক-দিলীপের বৈঠকের পরই দিল্লিতে ডাক পরে তাঁর। দিল্লি সফরের পরে মোদির সভায় ডাক পড়ল তাঁর। রাজনীতির ময়দানে এবার তাংকে কীভাবে দেখাস যাবে সেটাই এখন দেখার। শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩টি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। সঙ্গে দমদমের সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক এবং রাজনৈতিক সভাও করার কথা আছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্যের বিতর্কে সায়ন্তিকা

ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, বাংলার এই বুথের বাইরে এলাহি আয়োজন

‘খুব ভালো ভোট হচ্ছে, ঠাণ্ডা-ঠাণ্ডা, কুল-কুল,’ বললেন অনুব্রত মণ্ডল

নন্দলাল বসুর নাতিকে সস্ত্রীক ফিরতে হল, ট্রাইব্যুনালের রায়েও ভোট দিতে পারলেন না

উত্তপ্ত নওদা, হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, একের পর এক গাড়ি ভাঙচুর

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ