‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

এই স্লোগান যুদ্ধের আবহে এবার দেশ বিরোধী স্লোগান নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্লোগান যুদ্ধ অব্যাহত। দেওয়ালে লেখা-মোছা-তাঁর উপর আবার লেখা চলছেই। সপ্তাহ কয়েক ধরেই ক্যাম্পাসের দেওয়ালে বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে বিক্ষোভ চলছে। কারণ এই দেওয়াললিখনের বেশিরভাগ অংশেই রয়েছে দেশবিরোধী, রাজনীতিকে কলুষিত করার গ্রাফিতি। তাতেই আপত্তি তুলেছে শাসকদল। এই ঘটনায় সরব হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে দেওয়াললিখনগুলি মুছে ফেলার কড়া নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এই স্লোগান যুদ্ধের আবহে এবার দেশ বিরোধী স্লোগান নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল কোনও রাজনৈতিক গ্রাফিতি লেখার জায়গা নয়। সেইমতো কাজও হয়েছিল। রাতারাতি মুছে দেওয়া হয় গ্রাফিতি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে আবারও বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়াল স্লোগানে ভরিয়ে দেয় বাম ছাত্র সংগঠনগুলি। আর এরপর ময়দানে পাল্টা নামে এবিভিপি (ABVP)। আর নামতেই নতুন করে শুরু হল স্লোগান যুদ্ধ। কার্ল মার্কসের বিতর্কিত উক্তি দেওয়ালে লেখা হয়। আবারও পুরসভার কর্মীরা গিয়ে তা মুছে দিয়ে আসে।

এবার এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে তাঁর নির্দেশ, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ঢুকে স্লোগান লেখালেখি চলছে। আমরা শুধু এইটুকু বলতে চাই আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকব না, পুলিশও ঢুকবে না। তবে যাঁরা এগুলো করছেন তাঁরা চিহ্নিত হবেন। পুলিশ যাতে এদের সুস্থ না রাখে তার জন্য ব্যবস্থা নিতে হবে। ‘ভারত তেরি টুকরে হোঙ্গে’ যে বলবে তার টুকরো করতে হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নিতে হবে।’ শমীক ভট্টাচার্যের কড়া নির্দেশ, ‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে।’ এর আগে যাদবপুর ক্যাম্পাসের ভিতরে আয়োজিত একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ রাখার দাবি জানিয়েছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?