বঙ্গ বিজেপিতে ফের ভাঙনের ছায়া! বেসুরো চাকদহের পদ্ম বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা অধিবেশন বয়কট করা বিজেপির প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। বিধানসভায় কিছু তর্ক বিতর্ক হলেই বিধায়করা বিধানসভা বয়কট করেন। এই বিষয়টিকেই ভাল চোখে দেখছেন না চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন তিনি।

বঙ্কিম ঘোষ বলেন, ‘বিধানসভায় স্বাস্থ্য ও শিক্ষা বাজেট নিয়ে আলোচনায় আমাদের ‍না–থাকাটা ভুল হয়েছে। আগামী দিনে এ নিয়ে আমাদের আলোচনা করতে হবে।’ তাঁর এই বক্তব্যে বেশ তুষ্ট রাজনৈতিক শিবির। তাই নাম করে চাকদহেরর বিধায়কের এই অবস্থানের প্রশংসা করেছেন বিধানসভার স্পিকার বিমান ব‍ন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় তাঁদের বলতে দেওয়া হয় না, প্রতিবাদ করলে সাসপেন্ড করে দেওয়া হয়— এই অভিযোগ তুলে বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে যান।

বারুইপুরে ঢোকার মুখে বিজেপি বিধায়কদের কালো পতাকা দেখান বারুইপুরের তৃণমূল কর্মী–সমর্থকরা। এরপর শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর বারুইপুরে হামলা হয়।  প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন এবং বিধানসভার গেটের বাইরে স্পিকারের কুশপুত্তলিকা দাহ করে। তাতে সামিল হয়েছিলেন বঙ্কিমও।

বুধবারের ঘটনা প্রসঙ্গে এ দিন বিধানসভায় স্পিকার বলেন, ‘আমার বিধানসভা কেন্দ্রে গিয়ে যে সব করা হয়েছে, তা দুভার্গ্যজনক। আশা করব বিরোধীরা ভবিষ্যতে সংযত হবেন।’ বিজেপি বিধায়কদের এই বারবার বিধানসভা বয়কটকে ভাল চোখে দেখছেন না রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও । তাঁর কথায়, ‘বিরোধীরা বার বার বিধানসভাকে অচল করতে চেয়েছে। আসলে যিনি বিরোধী দলকে পরিচালনা করছেন, তিনি প্রচারে থাকতে ভালোবাসেন। দলবল নিয়ে ওঁরা স্পিকারের বিধানসভা কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, এটা ঠিক নয়। কারও বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো ঠিক নয়।’

এদিকে বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছে তাদের দলেরই বিধায়ক বঙ্কিম ঘোষের মন্তব্য। এ দিন সংবাদমাধ্যমে বঙ্কিম বলেন, ‘বিরোধীদের দায়িত্ব, বিধানসভায় মানুষের কথা বলা। সেখানে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ আ‍লোচনার সময়ে আমরা বিধানসভা বয়কট করলাম। বিধানসভায় থেকেই আমাদের প্রতিবাদ করতে হবে। কথায় কথায় বিধানসভা বয়কট করা ভুল হচ্ছে।’

এই বক্তব্য স্বভাবতই ভাল চোখে দেখছে না পদ্মশিবির। যদিও বঙ্কিমের দাবি, এটা তাঁর ব্যক্তিগত মত। বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, ‘পরিষদীয় রাজনীতিতে ব্যক্তিগত মত প্রকাশ্যে বলা সঙ্কীর্ণতা। বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেই আমরা বিধানসভা থেকে বেরিয়ে মানুষকে আমাদের কথা বলছি।’ পোড় খাওয়া রাজনৈতিক শিবিরের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙন ধরতে পারে বঙ্গ বিজেপিতে।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি