‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

'বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে। আর INDIA জোট গোটা দেশে পাবে ৩০০-৩১৫টা আসন।' বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি প্রথম থেকেই দাবি করে আসছিলেন, বিজেপির পায়ের নীচে মাটি সরে গিয়েছে। আর ফিরবেন না মোদি। আর এদিন তিনি বাংলার(Bengal) মাটিতে দাঁড়িয়ে জানিয়েই দিলেন, চলতি লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) বিজেপির ঝুলিতে ২০০টা সাংসদও জুটবে না। নজরে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় সভা ছিল তৃণমূলনেত্রীর। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সেই সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই তিনি জানিয়ে দেন বিজেপির ভাগ্যে ঠিক কী অপেক্ষা করছে। এদিন বনগাঁর সভা থেকেই আবার মমতা যখন শ্লোগান দিচ্ছিলেন, ‘মোদি যায়েগা’ তখন সভাস্থল থেকে পাল্টা শ্লোগান ওঠে ‘দিদি আয়েগা’। তা শুনে বাংলার অগ্নিকন্যা বেশ হাসিমুখেই বলেন, ‘দিদি তো এখানে আপনাদের সঙ্গেই আছে। তবে দিদি দিল্লিতে বিরোধী জোট INDIA-কে নিয়ে আসবে।’ এরপরেই মমতা বিজেপিকে নিয়ে ভবিষ্যৎবাণী করে দেন।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘আজকের যে ভোট হচ্ছে, তার হিসাব এখনও আমি জানি না। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাতে বলে দিতে পারি বিজেপি(BJP) বড়জোর ১৯৫টা আসন পাবে। আর INDIA জোট গোটা দেশে পাবে ৩০০-৩১৫টা আসন। এখনও পর্যন্ত ভোট খুব ভাল হয়েছে। আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে এ বার আর দিল্লিতে মোদিবাবু ফিরছেন না, আসছেনও না। আমার কাছে এ ব্যাপারে হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ৪০০ তো দূর ২০০-ও পার করতে পারবে না। মোদি সরকার দেশ থেকে যাবে। আপনাদের দিদি দিল্লিতে INDIA জোটের সরকার গড়বে।’ অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) গতকাল বাংলায় এসে ৪টি সভা থেকে যেভাবে জোর গলায় দাবি করেছেন যে, বিজেপি ৪০০’র বেশি আসন পাবে, তার জেরে এদিন মমতা পাল্টা শুনিয়ে দেন, ‘মোদি গ্যারেন্টি আসছেন না। বিজেপি ২০০-ও পার করবে না। বড়জোর ১৯৫। আর INDIA ৩১৫ পাবে।’

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স