বিধাননগর পুরনিগমের বাড়িতে বাড়িতে Water Meter, আপাতত ৫টি ওয়ার্ডে

বিধাননগর পুরনিগমের ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের সব বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বসছে Water Meter। তবে এখনই বাড়তি Tax নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দশক এখনও পার হয়নি। ৮ বছর আগে বিধাননগর পুরসভাকে পুরনিগমে উন্নিত করা হয়। সেই সময় রাজারহাট-গোপালপুর পুরসভা এলাকাকে এই পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়। পরবর্তীতে একটি গ্রাম পঞ্চায়েতকেও যুক্ত করা হয়েছে। কিন্তু মূল বিধাননগর এলাকার সঙ্গে পরবর্তীকালে সংযোজিত রাজারহাট-গোপালপুর পুরসভা এবং মহিষবাথান-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে প্রায়ই বৈষম্যের অভিযোগ উঠে। এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে বিধাননগর পুরনিগম(BMC) কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই তাঁরা পুরনিগমের ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের সব বাড়িতে পরিস্রুত পানীয় জল সরবরাহের(Drinking Water Supply System) উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে জল যাতে অপচয় না হয়, এবং দিনে কত পরিমাণ পানীয় জল ব্যবহার হচ্ছে, তা জানতে ওই ৫টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বসতে চলেছে Water Meter।

আরও পড়ুন মধ্য রাতে বড় দুর্ঘটনা দমদম পার্কে, জীবন কাড়ল ৫জনের

বিধাননগর পুরনিগম মূলত ৩টি এলাকা নিয়ে গড়ে উঠেছে। তারমধ্যে একটি হল রাজারহাট – গোপালপুর পুরসভা। পুরনিগমের ১ থেকে ২৬ নম্বর ওয়ার্ড এই এলাকাতেই রয়েছে। মহিষবাথান -২ গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হয়েছে ২৭ নম্বর ওয়ার্ড। মূল বিধাননগর এলাকায় রয়েছে পুরনিগমের ২৮ থেকে ৪১ নম্বর ওয়ার্ড। এই পুরনিগম গড়ে ওঠার আগে মূল বিধাননগর এলাকায় প্রায় সমস্ত মানুষই পরিস্রুত পানীয় জলের সুবিধা পান। কারণ সেখানে বাড়িতে বাড়িতে পানীয় জল পাঠানোর পরিকাঠামো বহু আগে থেকেই রয়েছে। কিন্তু এই সুবিধা ছিল না রাজারহাট-গোপালপুর পুরসভার। সেখানে পানীয় জল সরবরাহের কোনও পরিকাঠামোই ছিল না। সেখানকার মানুষজন ভূগর্ভস্থ পানীয় জল পান করেন। বহু বাড়িতে নিজস্ব সাবমার্সিবলও রয়েছে। সেটাই পানীয় জলের উৎস। মহিষবাথান বা ২৭ নম্বর ওয়ার্ডেও একই গল্প। এমনকি এই সব এলাকা পুরনিগমের অংশ হওয়ার পরেও ছবি বদলায়নি।

আরও পড়ুন জগৎবল্লভপুরে ISF দুষ্কৃতীদের হাতে আক্রান্ত TMC

কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে। ইতিমধ্যেই পুরনিগমের তরফে ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের অনেকটা অংশকে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা শুরু হয়েছে। এবার ওই এলাকাতেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হচ্ছে। কেন্দ্র সরকারের ‘অম্রুত-২’ প্রকল্পে টাকা মঞ্জুর হওয়ার পরই ওই কাজ শুরু হবে। তার জন্য প্রশাসনিক সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। মাস কয়েকের মধ্যেই কাজ শুরু হবে। পুরনিগমের দাবি, ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডে পরিস্রুত পানীয় জলের পাইপলাইন পাতা হয়েছে। তাতে অনেক মানুষ পরিস্রুত পানীয় জল পাচ্ছেন। যাঁরা পাচ্ছেন না, তাঁদেরও সংযোগ দেওয়া হবে। কত গ্রাহক বাকি আছে, তার একটা সমীক্ষাও করা হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের সময়ে প্রতিটি বাড়িতে Water Meterও বসানো হবে। এ ব্যাপারে পুরনিগম উদ্যোগ নিয়েছে। তবে জলের জন্য কোনও কর বা Tax দিতে হবে কিনা তা এখনও ঠিক করা হয়নি। 

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আত্মঘাতী রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস