Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লকডাউনের বোঝা! ঠাকুরের গয়না বেঁচে অবসাদে আত্মঘাতী ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকার বিজয়গড়ে একটি গ্রিলের কারখানা ছিল ব্যবসায়ী দেবীপ্রসাদ আইচের। কিন্তু লকডাউনের পর থেকে ব্যবসায় ভাটা। আর্থিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় প্রচুর ধার দেনা হয়ে যায়। সেই ঋণের বোঝা কমানোর আশায় বিক্রি করে দিয়েছিলেন গয়নাগাটি। এরমধ্যে ছিল ঠাকুরের গয়নাও। যা কোনও মতেই মেনে নিতে পারেন নি প্রৌঢ় ব্যবসায়ী। পঞ্চমীর রাতেই নিজের ঘরে আত্মঘাতী হলেন তিনি। যদিও পরিবারের দাবি, পাওনাদাররা তাঁকে টাকা ফেরানোর চাপ দিচ্ছিলেন। এমনকি হুমকিও দেওয়া হচ্ছিল।

ব্যবসায়ী দেবীপ্রসাদ আইচের পরিবার দাবি করেছেন, পাওনাদারদের চাপে কয়েকদিন আগেই বাড়ির কুলদেবতার গয়না খুলে বিক্রি করে দিয়েছিলেন তিনি। যা দিয়ে ঋণের একটি অংশ শোধ করেন। কিন্তু বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি ওই ব্যবসায়ী। ফলে মানসিকভাবে ভেঙে পড়েন। রবিবার পঞ্চমীর রাতে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলেন। দেবীপ্রসাদবাবু। অনেক রাতেও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের। দরজা ভেঙে তাঁরা দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই প্রৌঢ়। খবর যায় পুলিশে, তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস