কোচবিহারে হামলার পর শুভেন্দুর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি : কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর সিকিউরিটি হিসাবে সিআইএসএফকে আগেই নিয়োগ করা হয়েছিল। মঙ্গলবার কোচবিহার থেকে শুভেন্দু অধিকারী দমদম বিমানবন্দরে(Kolkata Airport) ফিরে আসার পর দেখা যায় তার কনভয় এর নিরাপত্তার দায়িত্বে বহাল করা হয়েছে বিএসএফকে(BSF)। প্রচুর বিএসএফ জবান শুভেন্দু অধিকারীর গাড়িটি ঘিরে রেখেছে। অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শুভেন্দু অধিকারী কনভয়। নিরাপত্তা রক্ষীদের একাধিক গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে।

বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তার ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করেছে বাংলাদেশি রোহিঙ্গা ও জেহাদিরা। কোচবিহারে হামলার ঘটনার পর কি ঘটেছিল তা জানতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানা গিয়েছে। সেখানে কি ঘটেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা জানতে চেয়েছে বিস্তারিতভাবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার দুপুরে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শুভেন্দুর কনভয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ। এরপর সেই কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় ফিরে আসেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট অভিযোগ করেন তাকে মেরে ফেলতেই পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছিল।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?