অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গভীর রাতে পুলিশের তল্লাশি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে আদালত জানতে চেয়েছে, কী কারণে ভোররাতে ওই অভিযান চালানো হয়েছিল। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাকারী পক্ষকে তার দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তল্লাশির সময়ের সিসিটিভি ফুটেজ, অডিয়ো এবং ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৩ জুন ভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস। মামলাকারী পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, যে এফআইআর-এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। সুমিত রায় ওই বাড়িতে থাকতে পারেন, এই সন্দেহের ভিত্তিতেই পুলিশ তল্লাশি চালিয়েছে। তাঁর অভিযোগ, কোনও তল্লাশি পরোয়ানা ছাড়াই ভোর ৩টের সময় পুলিশ বাড়িতে পৌঁছয়। পরে দরজা খোলার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়। পুলিশের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলেও দাবি করেন তিনি। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান, ১৩ জুন গভীর রাতে কেন এই তল্লাশি চালানো হয়েছিল। জবাবে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, অভিযুক্ত সুমিত রায় পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় ওই সময় অভিযান চালানো হয়। তবে সেই যুক্তির বিরোধিতা করে মামলাকারী পক্ষ জানায়,তারা সুমিত রায়ের পক্ষে সওয়াল  করছে না, পুলিশের অভিযানের পদ্ধতির বিরোধিতা করেছে।

আরও পড়ুনঃ বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হচ্ছে না। তবে ঘটনার সমস্ত তথ্য আদালতের সামনে তুলে ধরতে পুলিশকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি তল্লাশির সময়ের সিসিটিভি ফুটেজ, অডিয়ো ও ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ বহাল রাখা হয়েছে।

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC