‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: খাম প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। সেই কারণেই নওশাদ সিদ্দিকীর দলের দায়ের করা মামলাটি খারিজ করা হয়েছে।

নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে সমস্যায় পড়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘খাম’ প্রতীক ব্যবহার করেছিল নওশাদের দল। কিন্তু আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে সেই প্রতীক আর তাদের হাতে নেই। আইএসএফকে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। অন্য দিকে, ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল আইএসএফ। পুরনো প্রতীক ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে ২১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর বক্তব্য ছিল, পরপর নির্বাচনে ব্যবহৃত প্রতীক হঠাৎ অন্য একটি দলকে দেওয়া হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

আরও পড়ুন: মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

মামলাটি শুনানির সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। বিশেষ করে, মাত্র কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে ব্যবহৃত প্রতীক কেন উপনির্বাচনের আগে অন্য দলকে দেওয়া হল, তা নিয়ে আদালত কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছিল। তবে শেষ পর্যন্ত বুধবার আদালত জানায়, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর প্রতীক সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করতে তারা আগ্রহী নয়। সেই অবস্থান থেকেই আইএসএফের আবেদন খারিজ করা হয়।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন