মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। কলকাতা হাই কোর্টের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়। তবে জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার শুনানির আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

এর আগে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ মিলন প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি, প্রতিদিন দু’বার সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিলন প্রধান। ভোটের আগে একাধিক পুরনো মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হচ্ছিল। অন্যদিকে, বিরোধীদের তরফে গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তোলা হয়েছিল। এখন কলকাতা হাই কোর্টের জামিনের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের আবেদনের উপর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার