কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পুরসভা এলাকায় আপাতত বেআইনি হকার উচ্ছেদ নয়। এই বিষয়ে আগামী ৯ জুলাই পর্যন্ত মৌখিক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। গত সপ্তাহে কলকাতা পুরসভার তরফে নোটিস দিয়ে জানানো হয় শিয়ালদহ-সুকান্ত সেতু সহ কলকাতা পুরসভার এলাকায় বেআইনি হকার উচ্ছেদ করা হবে। শহরের যান চলাচল ও পথচারীদের সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল পুরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা খালি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হকারদের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

অপরদিকে মধ্যমগ্রাম রেলস্টেশনে বেআইনি হকার উচ্ছেদ নিয়েও বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেল ও অন্যান্য সরকারি জমিতে বেআইনিভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলছে। বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনিসহ একাধিক জায়গায় এই অভিযানকে কেন্দ্র করে মামলা পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। এবার সেই তালিকায় যোগ হয়েছে মধ্যমগ্রাম রেল স্টেশন।

আরও পডুন: পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মধ্যমগ্রাম রেল স্টেশনের হকার উচ্ছেদের উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ জানায়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। শুধু মামলাকারী নন, আপাতত স্টেশনের সব বেআইনি হকারের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে। শুনানিতে রেলের আইনজীবী ধীরজ ত্রিবেদী দাবি করেন, বেআইনি হকার উচ্ছেদের ক্ষেত্রে আলাদা করে নোটিস দেওয়ার প্রয়োজন নেই। তবে আদালত জানায়, যেহেতু নোটিস দেওয়া হয়েছে, তাই কোন কোন কাঠামো উচ্ছেদ করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তা না হলে নোটিসের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। এদিন আদালত রেলের কাছে জানতে চায়, লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন হকারদের আলাদা তালিকা তৈরি হয়েছে কি না। পাশাপাশি কাঁচা ও পাকা কাঠামোরও পৃথক শ্রেণিবিভাগ করা হয়েছে কি না, সেই বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়। রেলের পক্ষ থেকে বলা হয়, মাত্র ১৩ জন মামলাকারীর জন্য আগেই ছাড় দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে সকল হকারের জন্য একই নির্দেশ কার্যকর করা সম্ভব নয়। এর জবাবে আদালত পর্যবেক্ষণ করে, যদি পৃথকভাবে প্রত্যেককে নোটিস না দেওয়া হয়, তাহলে একইভাবে স্থগিতাদেশও সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদালতের এই পর্যবেক্ষণের পর আপাতত মধ্যমগ্রাম স্টেশনের হকারদের উচ্ছেদে স্থগিতাদেশ বহাল থাকছে। 

উল্লেখ্য, এর আগেও হকার সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, উচ্ছেদের আগে বিকল্প জায়গার বিষয়টি বিবেচনা করতে হবে। মধ্যমগ্রামের মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি