সই জাল কাণ্ডে অভিষেককে আজই হাজিরার নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সই জাল কাণ্ডে আদালতের ধমকের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষাকবচ চেয়ে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, ‘আপনি হাজিরা এড়াচ্ছেন কেন?’ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করতেই হবে। এরপরই  আদালত নির্দেশ দেন, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

প্রসঙ্গত,  বিধানসভার সই-বিতর্ককে কেন্দ্র করে ক্রমেই জোরদার হচ্ছে সিআইডি তদন্ত। গত কয়েক দিনে একাধিকবার কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় পৌঁছেছে সিআইডির বিশেষ দল। তদন্তের স্বার্থে তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য পরপর তিনটি নোটিস পাঠানো হয়। তবে তদন্তকারী সংস্থার দাবি, তিনবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক। এই পরিস্থিতিতে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠতে শুরু করে। তবে আগামী তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুনঃ ‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

জানা গিয়েছে, সই-বিতর্কের পাশাপাশি আরও দু’টি অভিযোগে চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা অভিজিৎ (ববি) দাস ডায়মন্ড হারবার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অভিজিতের উপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল। ওই হামলায় তিনি গুরুতর জখম হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে থানায় জমা দেওয়া অভিযোগপত্রে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ। 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী