দেবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতিতে অডিওকাণ্ডে দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তার কোনও সারবত্তা নেই। সোমবার হাই কোর্টে এই কথা জানিয়ে দিল সিবিআই। এরপরই মামলাটি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ।

লোকসভা ভোটের মাঝে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ওঠে। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। দেবের বিরুদ্ধে মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সিবিআই তদন্ত করুক। এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতকে রিপোর্ট দিয়ে জানান, দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কোনও ভিত্তি নেই। এরপরই মামলাটি খারিজের সিদ্ধান্ত নেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেন। অডিও ক্লিপ প্রসঙ্গে হিরণ দাবি করেন, সেখানে যে কণ্ঠস্বরটি শোনা গিয়েছিল, সেটি দেবের। তাঁর এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন। বিজেপি প্রার্থী দেবের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই জানিয়ে দিল, দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই।

 

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে