এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:   এখনও থামেনি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্ক । এবার সেই মেসি-কাণ্ডে নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র ভর্ৎসনা করে একাধিক প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু হন? অরূপ বিশ্বাস মেসির এত কাছে গেলেন কেন ? অন্য তিন জায়গায় অনুষ্ঠান সুন্দর ভাবে হল, কিন্তু কলকাতায় কেন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হল? 

আদালতের পর্যবেক্ষণ, ঘটনার দিন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। সেই সময়ে দায়িত্বে থাকা ক্রিড়ামন্ত্রীকে ভর্ৎসনা করে আদালত বলেছে, ‘একজন মন্ত্রীর এমন আচরণ ছবিতে দেখা গিয়েছে। সেটিকে কী ভাবে বিচার করা হবে?’ কী করে এত লোক মেসির কাছাকাছি গেলেন, তা নিয়েও বুধবার প্রশ্ন তুলেছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, পুলিশের কাছে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট চাওয়া হবে। অরূপ বিশ্বাসের করা মামলার গ্রহণযোগ্যতা কতটা রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সেই ঘটনার তদন্ত চলবে। মামলাকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে তদন্তকারী অফিসারদের সামনে তাঁকে হাজির হতে হবে। এমনকি মামলাকারী আদালতের অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না । 

আরও পড়ুন: মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এদিন আদালতে আয়োজক শতদ্রু দত্তের আইনজীবী  দাবি করেন, মেসির এই ইভেন্টের জন্য ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। অরূপ বিশ্বাস একাই ২২ হাজার টিকিট নিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।  এমনকি   অনেক ক্লাবকে অরূপ  টিকিট বিক্রি করেছেন বলেও জানান  শতদ্রুর আইনজীবী। প্রসঙ্গত, গ্রেফতারের আশঙ্কায় সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে  অরূপ সহ কয়েকজনের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর করা হয়েছিল। 

 

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর