মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতের বাইরে চলে গিয়েছে বিধানসভার পরিষদীয় দল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ চলে গেল তৃণমূলের সংসদীয় দল থেকেও। গত চারদিন ধরে যে জল্পনা চলছিল তাতে কার্যত সিলমোহর পড়েই গেল। কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের শিবিরে এবার নাম লেখালেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও। সূত্রের খবর, সায়নী ইতিমধ্যেই তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে সামিল হয়েছেন। গত সোমবার যে ২০ জন তৃণমূল সাংসদের সই করা চিঠি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তাতেই সই রয়েছে সায়নীরও! আর এর ফলে কাকলিদের দাবি মতো ২০ জন তৃণমূল সাংসদই বিদ্রোহী গোষ্ঠীর শিবিরে রয়েছেন, তার প্রমাণ দেরিতে হলেও পাওয়া গেল। যদিও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এই বিষয়ে মুখ খোলেননি এখনও পর্যন্ত। 

আরও পডুন: গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সায়নী ঘোষ তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর শিবিরে যোগ দেওয়াতে জোর ধাক্কা খেলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সায়নী বরাবরই অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কিছুদিন আগেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী পদে ফের বসানো হয়েছিল তাঁকে। তারপরেও মমতা-অভিষেকের শিবিরে না থেকে বিদ্রোহী গোষ্ঠীতে চলে গিয়েছেন সায়নী। যা রীতিমতো মমতা-অভিষেকের কাছে অস্বস্তির। গত সোমবারই নয়াদিল্লিতে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। একদিকে যখন দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সামিল ছিলেন মমতা। তখনই তাঁর অজান্তে দিল্লিতেই গোপনে বৈঠকে বসেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদরা। সেদিন সেই বৈঠকে ২০ জন সাংসদ উপস্থিত না থাকলেও পরে অনেকে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। সেই তালিকাতেই নাম রয়েছে সায়নীর।

তবে শুধুই সায়নী নন, বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়ও। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার রাতেই গোপনে স্বামী নির্বেদ রায়ের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছেন মালা। আজ, বুধবার কাকলি-শতাব্দীদের সঙ্গে দেখা করে যোগ দেবেন তৃণমূলের বিদ্রোহী শিবিরে।

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র