দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দু-সহ ১৭ বিরোধী নেতার সম্পত্তি নিয়ে এবার মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তি অস্বাভাবিকভাবে বেড়েছে বলে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার তার পালটা হিসাবে বিরোধীদের ১৭ জন নেতার বি‍রুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অস্বাভাবিকভাবে সম্পত্তি বেড়েছে বলে অভিযোগ তুলে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ জন নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অস্বাভাবিকভাবে সম্পত্তি বেড়েছে বলে অভিযোগ তুলে এই  মামলা।

বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ১৭ জন নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ, শমীক ভট্টাচার্য এবং মিহির গোস্বামী। সিপিএমের মহম্মদ সেলিম এবং কংগ্রেসের নেতা আব্দুল মান্নানের নামও রয়েছে। মূলত কম সময়ে কীভাবে এই নেতাদের সম্পত্তি বেড়েছে তা নিয়ে এই মামলা।

প্রসঙ্গত রাজ্যের শাসকদলের ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তি কীভাবে কম সময়ে বেড়েছে তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু সহ ১৯ জনের নাম রয়েছে সেখানে। এমনকী অমিত মিত্রর মতো বর্ষীয়াণ মন্ত্রীরও নাম রয়েছে সেই তালিকায়। সেই মামলা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অংশীদার করার নির্দেশও দিয়েছে। যদিও বৃহস্পতিবার রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক আদালতের ওই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। তার মাঝে এবার বিজেপি, সিপিএম ও কংগ্রেস-সহ ১৭ জন বিরোধী নেতার কম সময়ে সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হল।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ