নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা। সেই সঙ্গে একের পর এক নির্বাচন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন্স নিয়ে তুঙ্গে আলোচনা। এই আবহে নির্বাচন কমিশনের বাইক সংক্রান্ত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।  বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে না। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরোতে পারবেন। তবে যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরোনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন বা পারমিশন নিতে হবে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মামলাকারীর দাবি, এই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। বাইক ব্যবহারে এই নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকের স্বাধীন চলাচলের অধিকারে হস্তক্ষেপ করছে। বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি শোনার পর আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন।

পাশাপাশি, ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় কমিশন। এবার প্রথম দফা ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফা ভোটের ৮ দিন আগে থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। অর্থাৎ ২৯ এপ্রিল যেখানে ভোট, সেখানেও সোমবার, ২০ এপ্রিল থেকেই মদের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়ে সামনে এল মোটর বাইক নিয়ে নির্দেশিকা।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ