ইডি’র ওপর হামলায় শাহজাহানের ৩ সাগরেদ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াসুদ্দিন মোল্লা সহ তার দুই সাগরেদ দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেপ্তার করে সিবিআই।সোমবার রাতেই জিয়াসুদ্দিন মোল্লা সহ তিনজনকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিজাম প্যালেস থেকে নিয়ে যায় সিবিআই। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি(ED)। সেই সময় ইডি অফিসারদের ওপর জিয়সুদ্দিন সহ কয়েকজন নেতা হামলা চালানোর মদত দিয়েছিল। ইডির অভিযোগ ছিল, শুধু হামলা নয়, অফিসারদের মারধর করা এবং তাদের মোবাইলও ল্যাপটপ এবং নগদ টাকা কেড়ে নেওয়া হয়েছিল।

সেই ঘটনার তদন্তে নেমে সোমবার প্রথম শাহজাহানের ঘনিষ্ঠ  জিয়াসুদ্দিনও দিদার বক্সদের টানা ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করে সিবিআই। এদিকে সোমবার সকালে নিজাম প্যালেসে কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের জিয়াসুদ্দিন জানিয়েছিলেন, তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছেন। তিনি সব রকমের সহযোগিতা করবেন। সঙ্গে আবার নিয়ে এসেছিলেন নিজের আইনজীবীকে। সোমবার সন্ধ্যায় গ্রেফতার করার পর তার আইনজীবী জানান, ছ’টার পর তার মক্কেল গ্রেফতার হয়েছে বলে তিনি নিজাম প্যালেস (Nizam Palace)সূত্রে জানতে পেরেছেন। সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় মোট ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আসতে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরের মামলায় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াসুদ্দিন মোল্লা সহ মোট ১০ জনকে তলব করে সিবিআই । তার মধ্যে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট ৬ জন নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসে পৌঁছন। জিয়াসুদ্দিন মোল্লা তার আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন ।

CBI ডেকেছে সহযোগিতা করব, আইনের ওপরেও আমার আস্থা আছে । কেন্দ্রীয় এজেন্সির কাছে সোমবার সকালে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই এই মন্তব্য জিয়াসুদ্দিন মোল্লার। এদিকে,সাড়ে তিন ঘণ্টা তদন্ত করবার পর বনগাঁ থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। তবে শঙ্করের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বেশ কিছু সিসিটিভি(CCTV) ক্যামেরা। সেটির তার খোলা অবস্থায় পড়ে রয়েছে। সেই বিষয়ে পৌরসভা কে নোটিশ দিয়ে জানতে চান সিবিআই আধিকারিকরা।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল