সিবিআইয়ের হাতে গ্রেফতার ভুয়ো সিবিআই ‘আধিকারিক’

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি,নকল আই কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্প। শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো সিবিআই আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইছাপুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সম্রাট রায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি,নকল আই কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্প। শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআই এর একটি বিশেষ তদন্তকারী দল উত্তর ২৪ পরগনার ইছাপুর থেকে সম্রাট রায় নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবক নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাত বলে জানা গিয়েছে। অভিযোগ সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে সম্রাট রায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৬ জনের এক বিশেষ প্রতিনিধি দল ওই ভুয়ো সিবিআই আধিকারিকের সন্ধানে তল্লাশি অভিযানে নামে। অভিযানে নেমে উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। সম্রাট রায়কে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়ি থেকে একাধিক ভুয়ো নথিও বাজেয়াপ্ত করেছে সিবিআই। সম্রাট রায়ের বাড়ি থেকে  নকল আই কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্পসহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

জানা গিয়েছে ওই যুবক পচিমবঙ্গ-সহ অসমে নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাত। তার কর্মকাণ্ড নিয়ে অসমে সিবিআই দফতরে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে নেমে সিবিআই জানতে পারে অভিযুক্ত সম্রাট রায় রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে। এরপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। ট্রানজিট রিমান্ডে তাকে আসামে নিয়ে যাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো