আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নতুন মোড় আনতে পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই। ২০২৪ সালের ৯ অগাস্ট নিহত চিকিৎসকের দেহ এই শ্মশানেই দাহ করা হয়েছিল। সেই সময় থেকেই মৃতার পরিবারের অভিযোগ ছিল, অত্যন্ত তাড়াহুড়ো করে দাহকাজ সম্পন্ন করা হয়েছে। কেন এত দ্রুত দেহ দাহ করা হয়েছিল এবং সেই প্রক্রিয়ার পিছনে কারা ছিলেন, তার উত্তর খুঁজতেই শ্মশানঘাটে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, দাহকার্যে কোনও প্রভাবশালী ব্যক্তির চাপ ছিল কি না বা কাউকে দিয়ে দ্রুত সৎকার করানোর চেষ্টা করা হয়েছিল কিনা। সূত্রের খবর, শ্মশানের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার দিনকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সিবিআই। কার নির্দেশে এবং কী পরিস্থিতিতে দেহ দাহ করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারী মহলের মতে, আরজি কর মামলার তদন্তে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর সোমবার থেকে মামলার পুনর্তদন্ত শুরু করেছে সিবিআই। দু’দিন আগে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল আরজি কর মেডিক্যাল কলেজে পৌঁছয়। তদন্তের স্বার্থে হাসপাতালের বিভিন্ন অংশও পরিদর্শন করা হয়।

আরও পড়ুনঃ শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

 নিহত চিকিৎসকের মা এবং বিজেপি বিধায়ক রত্না দেবনাথ দাবি করেছেন, সেমিনার হলে কোনও ঘটনা ঘটেনি বলেই ফরেন্সিক রিপোর্টে উল্লেখ রয়েছে। তাঁর অভিযোগ, অন্যত্র খুন করে দেহ সেমিনার হলে এনে রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, মৃতার মুখে একাধিক আঘাতের চিহ্ন ও গলায় আঙুলের দাগ থাকলেও ময়নাতদন্তে সেই বিষয়গুলি যথাযথভাবে গুরুত্ব পায়নি। এর আগে নিহত চিকিৎসকের বাবা-মাও অভিযোগ করেছিলেন, মৃত্যুর পর দ্রুত ময়নাতদন্ত করে তাড়াহুড়ো করে দেহ শ্মশানে পাঠানো হয়েছিল। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতেই এখন তদন্তে নেমেছে সিবিআই।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা