শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের রাজনীতিতে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দু জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) । দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি এবং রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে জিটিএ ফাইলস খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই হুঁশিয়ারির  ২৪ ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে পাহাড়ে। এই পদত্যাগের খবর সামনে আসতেই পাহাড়ের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 

সম্প্রতি পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ-র বিভিন্ন কাজকর্ম ও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, জিটিএ-র একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি ‘জিটিএ ফাইলস’ প্রকাশের হুঁশিয়ারিও দেন। এর মাত্র একদিনের মধ্যেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানান অনীত থাপা। যদিও তিনি সরাসরি রাজনৈতিক চাপের কথা উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেই পোস্টে অনীত থাপা জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে যেকোনও নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানান। জিটিএ-র কাজকর্ম নিয়ে যদি কোনও প্রশ্ন থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অনীত থাপার এই পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে তাঁর সমর্থকদের দাবি, তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্তের পথ আরও সুগম করতে চেয়েছেন। বর্তমানে জিটিএ-র ভবিষ্যৎ নেতৃত্ব এবং সম্ভাব্য তদন্ত প্রক্রিয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পাহাড়জুড়ে। জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছেন অনীত থাপা। সেখানে তিনি জানিয়েছেন, পাহাড়ের মানুষের একাংশের মধ্যে জিটিএ-র কাজকর্ম নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এবং বহু মানুষ জিটিএ-র কার্যকলাপের নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। সেই দাবিকে তিনি স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন। অনীত থাপা তাঁর বার্তায় লিখেছেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনকে মানুষ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, জিটিএ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। তাই স্বচ্ছ তদন্তের স্বার্থে তিনি নিজেও তদন্তের পক্ষে। তবে তাঁর বক্তব্য, জিটিএ-তে আর্থিক বরাদ্দ নিয়ে যে ধারণা প্রচার করা হচ্ছে, বাস্তবে সংস্থাটির হাতে বিপুল অর্থ ছিল না।পাহাড়ের মানুষের আবেগ ও মতামতকে সম্মান জানিয়েই চেয়ারম্যান এবং সভাসদ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, এবার কি ফের জিটিএ-র নেতৃত্বে ফিরতে পারেন বিমল গুরুং? যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু পাহাড়ের রাজনৈতিক মহলে এই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য