কলকাতা বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়নে ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্র

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কলকাতা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। পুজোর আগেই প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের(India) বুকে যে সব শহর থেকে অন্তর্দেশীয় বিমানের চাহিদা এবং যাত্রী(Demand of Domestic Flight and Passengers) ক্রমাগত বেড়ে চলেছে সেই সব শহরের মধ্যে শীর্ষে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নিজের শহর কলকাতা(Kolkata)। এখানকার Netaji Subhash Chandra Bose International Airport থেকে বিদেশের বিমানের চাহিদা সেভাবে না বাড়লেও দেশের মধ্যেই বিভিন্ন শহরে যাওয়ার বিমানের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। সব থেকে বড় কথা দেশের সব বিমানসংস্থাই একযোগে জানিয়েছে, কলকাতা থেকে চালানো বা শুরু করা বিমান পরিষেবা সবসময়েই তাঁদের লাভের মুখ দেখিয়েছে। কলকাতা থেকে বা কলকাতা ছুঁয়ে দেশের অন্য কোনও শহরে যাওয়ার বিমান পরিষেবা একবার চালু করলে তা আর গুটিয়ে নিতে হয়নি। সেই রুটে যাত্রী মেলে বেশ ভালো মাপেই। এই সব কারণে কেন্দ্রে সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও কলকাতা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। পুজোর আগেই এর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে The Directorate General of Civil Aviation বা DGCA কলকাতার Netaji Subhash Chandra Bose International Airport’র পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করতে চলেছে। পুজোর আগেই সেই সব কাজের ছাড়পত্র দিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এরফলে আগামী দিনে কলকাতা বিমানবন্দর থেকে আরও বেশি সংখ্যক বিমান চলাচল করতে পারবে। এখন কলকাতার Netaji Subhash Chandra Bose International Airport থেকে প্রতি ঘন্টায় ৩৫টি বিমান উঠতে বা নামতে পারে। এবার সেই সংখ্যাটাই বাড়িয়ে ৪৫ করতে চলেছে DGCA। তার জন্য প্রয়োজনীয় যেসব পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়ন ঘটানোর প্রয়োজন রয়েছে সেই সব কাজ পুজোর পরেই শুরু করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩টি মূল পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে কলকাতার বিমানবন্দরে। রানওয়েতে যে ট্যাক্সি ট্র্যাক রয়েছে তা আরও সম্প্রসারিত করা হবে যাতে বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান দ্রুত মূল রানওয়েতে চলে আসতে পারে। সেই সঙ্গে তৈরি করা হবে ৩টি Rapid Exid Taxiway বা RET নির্মাণ যা রানওয়েতে নামা বিমানকে দ্রুত রানওয়ে থেকে বিমানবন্দরে মূল ভবনের দিকে নিয়ে চলে আসবে। একই সঙ্গে বিমানবন্দরে বেশকিছু সংখ্যক পার্কিং বে চালু করা হতে চলেছে। সব মিলিয়ে বিমানবন্দরে ৪০টি পার্কিং বে থাকবে যেখান দিয়ে যাত্রীরা বিমান থেকে উঠতে বা নামতে পারবেন এবং কার্গো বিমানে পণ্য তোলা হবে বা সেখান থেকে পণ্য নামানো হবে। এর মধ্যে ১৫টি পার্কিং বে তৈরি হয়ে গিয়েছে সেপ্টেম্বরের মধ্যে। এর মধ্যে ১০টি যাত্রী পরিবহণের ক্ষেত্রে এবং ৫টি পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর পরেও আরও ২০টি পার্কিং বে তৈরি করা হবে যার মধ্যে ১৫টি ব্যবহার করা হবে যাত্রী পরিবহণের ক্ষেত্রে এবং ৫টি পণ্য পরিবহণের ক্ষেত্রে।

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর