আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেশন গ্রাহকদের স্লিপ নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রতি আর্থিক বঞ্চনা, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য ঠোকাঠুকি লেগেই রয়েছে। এবার রেশন গ্রাহকদের স্লিপে(Slips of Ration Customers) কী লেখা থাকবে, তা নিয়েও তৈরি হল সংঘাত। রেশন গ্রাহকদের স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম PMGKY ও লোগো রাখতে চাইছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ছাড়া দেশের বাকি রাজ্যে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। কেন্দ্র তাই দুই রাজ্যকে এই নিয়ম চালুর জন্য রীতিমতো চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার পাল্টা প্রস্তাব দিয়েছে কেন্দ্রকে। তারা বলেছে, স্লিপে কেন্দ্রের প্রকল্পের নাম ও লোগো থাকলে রাজ্য সরকারের নিজস্ব লোগো এবং ‘খাদ্যসাথী’ প্রকল্পের নামও রাখতে হবে। প্রস্তাবের প্রেক্ষিতে কেন্দ্রের কোনও প্রতিক্রিয়া এখনও না জানা গেলেও এই ইস্যুতে দুই সরকারের চাপানউতোর নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।   

গত জানুয়ারি থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা National Food Security Act’র আওতাধীন রেশন গ্রাহকদের PMGKY প্রকল্পে বিনা পয়সায় খাদ্যশস্য সরবরাহ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, কেন্দ্রের সৌজন্যেই যে এভাবে বিনা পয়সায় রেশন মিলছে, তা গ্রাহকদের স্লিপে উল্লেখ করতে হবে। সেই সঙ্গে লিখতে হবে কেন্দ্রের দেওয়া ভর্তুকির পরিমাণও। এখানেই আপত্তি রাজ্য সরকারের। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, জাতীয় প্রকল্পের গ্রাহকদের কেন্দ্র বিনা পয়সায় খাদ্য সরবরাহ করলেও রাজ্যের মধ্যে পরিবহণ খরচ এবং ডিলার-ডিস্ট্রিবিউটরদের কমিশনের অর্ধেক টাকা রাজ্য সরকারকেই দিতে হয়। স্লিপে কেন্দ্রীয় সরকারের ভর্তুকির উল্লেখ থাকলে এই খাতে রাজ্য সরকারের যে খরচ হচ্ছে, তাও জানাতে হবে। দিল্লিকে বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সূত্রের খবর, রেশন গ্রাহকদের স্লিপে বিশ্ববাংলার লোগো রাখতে চাইছে খাদ্যদফতর। রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পেরও নিজস্ব লোগো রয়েছে। সেটিও রাখা হতে পারে। পশ্চিমবঙ্গে এখন National Food Security Act এবং রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় মোট ৮ কোটি ৮০ লক্ষ রেশন গ্রাহক বিনা পয়সায় চাল-গম পান। এর মধ্যে জাতীয় প্রকল্পের আওতায় আছেন ৬ কোটি ২ লক্ষ গ্রাহক। RKSY গ্রাহকদের বিনা পয়সায় রেশন দেওয়ার ক্ষেত্রে পুরো ভর্তুকি রাজ্যই বহন করে। প্রসঙ্গত, গত বছর পর্যন্ত জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য ৩ টাকা কেজি দরে চাল ও ২ টাকা কেজি দরে গম সরবরাহ করত কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার তাতে অতিরিক্ত ভর্তুকি যোগ করে গ্রাহকদের বিনা পয়সায় সেই সামগ্রী তুলে দিত। এই ব্যবস্থা দেশের মধ্যে একমাত্র এ রাজ্যেই ছিল।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ