‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে নিম্ন আয়ের মানুষদের জন্য নির্মিত আবাসন প্রককল্পের উদ্বোধনে গিয়ে মোদি সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘একশো দিনের কাজের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা। আবাস যোজনাতেও এগিয়ে পশ্চিমবঙ্গ। তবুও আবাস যোজনার জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র। রাজ্য সরকার নিজের টাকাতেই ওই প্রকল্প চালিয়ে যাচ্ছে। ৪৫ লক্ষ মানুষকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে মাথার উপরে ছাদ গড়ে দিয়েছে।’

নিউটাউনে গরিবদের জন্য দুই আবাসন গড়ে তোলার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘নবান্নের সঙ্গে নাম মিলিয়েই  নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ তৈরি করা হয়েছে। আবাসন গড়তে বিনামূল্যে ৭ একর জমি দিয়েছে রাজ্য সরকার।। আবাসন নির্মাণে ব্যয় হয়েছে ২৯০ কোটি টাকা। দুটি আবাসন মিলিয়ে রয়েছে মোট ১২১০ টি ফ্ল্যাট। এর মধ্যে ‘নিজন্ন’ তৈরি হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা দুর্বল শ্রেণির জন্য। এই আবাসনটিতে ৩০০ স্কোয়্য়ার ফিটের ৪৯০টি এক রুমের ফ্ল্যাট রয়েছে।  আর স্বল্পবিত্ত, তুলনামূলক কম রোজগেরেদের জন্য গড়া হয়েছে ‘সুজন্ন’। বহুতল ওই আবাসনে ৬২০ স্কোয়্যার ফিটের ৭২০টি 2BHK  ফ্ল্যাট রয়েছে। দুটি আবাসনে  অনেক মানুষের মাথাগোঁজার ঠাঁই হবে। বিক্রি হবে লটারির মাধ্যমে। বাজারদরের তুলনায় অনেক সস্তায় মিলবে এই ফ্ল্যাট।’

রাজ্যের প্রতিটি গৃহহীন মানুষের মাথার উপরে ছাদ গড়ে দেওয়া-ই যে সরকারের লক্ষ্য সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপর নিজস্ব ছাদ থাকুক, নিজের আশ্রয় থাকুক। আমরা চেষ্টা করেছি, কয়েক বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি করেছি গ্রামীণ আবাস যোজনায়। পাঁচ বছর পর পর এক নম্বরে ছিলাম আমরা।’ এর পরেই কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবাস যোজনা, গ্রামীন সড়ক যোজনাতে দেশের মধ্যে বাংলা এক নম্বরে ছিল। গত চার-পাঁচ বছরে এক পয়সাও দেয়নি কেন্দ্র। এখন সব বন্ধ। পাওনা টাকা পাচ্ছি না। তার পরও ১২ লক্ষ বাংলার বাড়ির টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়েছে। ১৬ লক্ষ মানুষ আরও যাঁরা তালিকায় আছেন. ডিসেম্বরে এক কিস্তি পেয়ে যাবেন, দ্বিতীয় কিস্তি পাবেন মে মাসে। বাকি যা থাকবে, ধাপে ধাপে করে দেব।’

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী