আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুতেই দুর্নীতির খোঁজ মিলেছে! এবার আবাস যোজনাতেও বড়সড় দুর্নীতি ধরা পড়ল। আজ, শুক্রবার ৭ লক্ষ যোগ্য উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে সেই দুর্নীতি সংক্রান্ত তথ্যই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তৃণমূল জমানায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে তদন্ত হবে। সিট গঠন করে তদন্ত শুরু করবে সিআইডি। এছাড়াও বিগত সরকারের জমানায় অযোগ্য উপভোক্তাদের আবাসের টাকা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবাস যোজনায় যোগ্য প্রাপকদের তথ্য খতিয়ে দেখেই এদিন দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। নবান্ন থেকেই আবাসের ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১২ হাজার অযোগ্য প্রাপক টাকা পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার বাকি। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের টাকা ফেরত দিতে হবে। নইলে আইনি জটিলতায় পড়তে হবে। এছাড়াও ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে। তৃণমূল জমানায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছিল। কীভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা গেল তা খতিয়ে দেখতে হবে। কারা ওই ভুয়ো প্রাপকদের নাম সুপারিশ করলেন তাও দেখতে হবে। প্রয়োজনে সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিট গঠন করে সিআইডিকে দিয়ে তদন্ত করা হবে। সকল স্তরে দুর্নীতি বন্ধ করাই আমাদের সরকারের লক্ষ্য। কাউকে ছাড়া হবে না।’

আরও পডুন: লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ধর্ম-বর্ণ-সম্প্রদায় দেখে অনুদান দিই না। যাঁদের বাড়ির কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তাঁদের সকলকে আবাসের টাকা দেওয়া হয়েছে। আবাস উপভোক্তাদের পিএম সূর্যঘর প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তাতে বিদ্যুতের খরচও বাঁচবে। এছাড়াও আবাসের উপভোক্তারা অতিরিক্ত ৫০ হাজার টাকা ভিবি রামজি প্রকল্পে পাবেন। স্বচ্ছ ভারত প্রকল্পেও শৌচালয় তৈরিতে দেওয়া হবে ১২ হাজার টাকা।’ তৃণমূল জমানায় গ্রামীণ আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই কারণে এই প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। এবার পালাবদলের পর স্বচ্ছ তালিকা তৈরি করে যোগ্যদের দেওয়া হচ্ছে আবাসের টাকা। এখনও পর্যন্ত ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে আবাস যোজনার টাকা।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ