যুদ্ধ হলে জিনিসের দাম বাড়বে, কালোবাজারি রুখতে বিকেলে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে যুদ্ধের আবহ। এলওসিতে ভারত ও পাক সেনার মধ্যে গোলাগুলির লড়াই চলছে। এমনিতেই বিগত কিছুদিন ধরে পাকিস্তানি সেনাবাহিনী গুলিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখার এপারে ভারতীয় সেনাকে প্ররোচিত করে তুলেছিল। তার মধ্যে মঙ্গলবার ৬ মে গভীর রাতে যেভাবে ভারতের তিন বাহিনীর মিলিত সামরিক আক্রমণে মিসাইল স্ট্রাইক করে ‘অপারেশন সিঁদুর’কে বাস্তবের রূপ দেওয়া হয়েছে তাতে দেউলিয়া হয়ে যাওয়া দেশ পাকিস্তানের এখন পাগল পাগল অবস্থা। তারপর থেকেই মরণ কামড় দিতে ক্রমাগত গোলাগুলি বর্ষণ করছে পাকিস্তান।

নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বেশ কিছু গ্রামের নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে তাতে। ফলে যুদ্ধ যদি একবার বেঁধে যায় তাহলে কী হবে ভেবে চিন্তায় সাধারণ মানুষ। প্রত্যেকেই মূল্যবৃদ্ধির আশঙ্কায় অস্থির। এই ভাবনা ভাবিয়ে তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যুদ্ধ আবহে অসাধু ব্যবসায়ী-বিক্রেতারা যাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বাড়াতে না পারে, সেদিকে বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই জন্য বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে এক উচ্চ পর্যায়ের বৈঠক।

বুধবার সন্ধ্যার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্রব্যমূল্য সংক্রান্ত একটি টাস্ক ফোর্স আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করার পরই বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য টাস্ক ফোর্সকে জানানো হয়। পাশাপাশি আহ্বান জানানো হয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের। বৈঠকে অন্যান্য প্রশাসনিক কর্তা ও পুলিশে উচ্চপস্থ আধিকারিকরাও থাকবেন।

টাস্ক ফোর্সের সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে চিন্তার কোনও কারণ নেই। খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি খুব বেশি হয়নি। এছাড়া ডাল, চিনি, তেল মশলাও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সবজিও বেশ ভাল উৎপন্ন হচ্ছে। রাজ্যের হিমঘরগুলিতে ৭৪ লক্ষ টনের কিছু বেশি আলু মজুত করা হয়েছে। এত পরিমাণ আলু মজুত থাকার ফলে অসাধু ব্যবসায়ীদের বেশি দাম নেওয়ার সম্ভাবনাও অনেক কম। ইতিমধ্যেই হিমঘরের আলু বাজারে আসছে।

রাজ্যে এবার পেঁয়াজের ফলন খুব বেশি। তাই ২০ টাকা কেজি বা তার কম দামে পেঁয়াজ খুচরো বাজারে বিক্রি হয়েছে। শুধু চালের দামের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ এই মুহূর্তে চালের দাম খোলাবাজারে বেশ বেশি। এবার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা জানা যাবে বৃহস্পতির বিকেলে।

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা