‘বাল্যবিবাহে শীর্ষস্থানে রয়েছে বাংলা,’ তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় বাল্যবিবাহ দেশের অন্য রাজ্যের তুলনায় বেশি। তৃণমূল কংগ্রেসের সরকারের গাফিলতির জেরেই রাজ্যে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে। বাল্যবিবাহ রোধে ব্যর্থ পূর্বতন সরকার। আজ, শনিবার চা চক্রে গিয়ে বাল্যবিবাহ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। 

বাল্যবিবাহের হার ও শিল্পায়নের পরিস্থিতি নিয়ে আগের সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বাংলার সামাজিক পরিস্থিতি ও তৃণমূল সরকারের আমলে মহিলাদের উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আজ, শনিবার পঞ্চায়েতমন্ত্রী বলেন, যে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প নিয়ে এত জোর আলেচনা এবং প্রচার করা হয়, দেশের মধ্যে সেই রাজ্যে বাল্যবিবাহের হার শীর্ষে। এই ধরনের  ঘটনা অত্যন্ত লজ্জাজনক।

এদিন তিনি মনে করিয়ে দিয়েছেন রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। রাজা রামমোহন রায় বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মত মনীষীরা মেয়েদের পড়াশোনার দিকে নজর দিয়েছিলেন। সেই রাজ্যেই মেয়েরা পড়াশোনাতে পিছিয়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন,  ১২ থেকে ১৪ বছর বয়সে অনেক মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। মেয়েরা অনেকেই বাড়ি থেকে পালিয়ে থানায় যাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প তাহলে কতটা সফল হচ্ছে? রাজ্যে পালাবদলের পরে পরিস্থিতির বদল হবে বলেও জানাচ্ছেন তিনি। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।  

বাল্য বিবাহের পাশাপাশি রাজ্যের শিল্পায়ন নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে পরিবর্তন টের পেয়েই দেশে বিদেশের বহু মানুষ যোগাযোগ করছেন। বাংলাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করছেন। এতদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থার কারণে রাজ্যে বিনিয়োগ আসেনি। এখন রাজ্যে বিজেপি সরকার রয়েছে। আগামী ১ বছরে রাজ্যের শিল্পের চেহারা বদলে যাবে। তিনি বলেছেন, গত ১৫ বছরে রাজ্যের মানুষ সর্বহারা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। তবে বিজেপি সরকার তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধ করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?