চিংড়িঘাটায় পার্কিং নিয়ে বিবাদের জেরে থান ইট নিয়ে মহিলাকে আঘাত, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে গেল এক অশান্ত ঘটনা। পার্কিং নিয়ে বিবাদের জেরে আস্ত থান ইট দিয়ে এক মহিলাকে আঘাত করার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে আক্রান্ত মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অফিসে গিয়ে এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিনগরে(Shantinagar) একটি বাড়িতে অভিযোগকারী মহিলা ভাড়া থাকেন। ১৮ মার্চ তার নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখতে গেলে এলাকার কয়েকজন মন্তব্য ব্যক্তি তাকে কটুক্তি করেন। তার গাড়ির সামনে থেকে প্রথমে তারা বেশ কিছুক্ষণ রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। পরে অবশ্য তিনি গাড়ি পার্ক(Car Parking) করে বাড়িতে ফিরে আসেন।

১৯ মার্চ রাতে ওই অভিযোগকারীনি এবং তার বান্ধবী অশান্তির আওয়াজ শুনে নিচে বেরিয়ে দেখেন নির্দিষ্ট পার্কিংয়ে রাখা তার গাড়ি ভাঙছেন দুজন ব্যক্তি। তারা বাধা দিতে গেলে জনৈক টিংকু মন্ডল নামে এক যুবক ওই দুই মহিলার সাথে বাঁধানো বাদে জড়িয়ে পড়ে। এরপর বিধান নগর পুলিশে ফোন করেন ওই দুই মহিলা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে টিংকু(Tinku) এবং তার এক সঙ্গীকে থানায় নিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তার করে। কুড়ি মার্চ তারা জামিনে মুক্তি পায়। এরপর জামিনে মুক্তি পেয়েই ওই দুই ব্যক্তি তাদের বাড়ির নিচে অশান্তি শুরু করে। টিংকু মন্ডল(Tinku Mandal) এর স্ত্রী ওই দুই মহিলার ওপরে চড়াও হয়। এমনকি থানা নির্বি মহিলাকে আঘাত করে। এই ঘটনার জেরে ওই মহিলা টিংকু ও তার স্ত্রীর বিরুদ্ধে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে।

ঘটনার পর থেকে টিংকু এবং তার স্ত্রী পলাতক।মঙ্গলবার বিকেলে ওই দুই মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ঘটনা ঘটার সময় ভাইরাল হওয়া একটি ভিডিও পুলিশ সংগ্রহ করেছে। সেই ভিডিও এর সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। প্রয়োজনে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হতে পারে পলাতক টিংকু মন্ডল ও তার স্ত্রী বিরুদ্ধে। কে এই টিংকু মন্ডল এবং তার পেছনে কোন রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ