কলকাতায় ফের কলেরায় আক্রান্ত, চার বছরের শিশুকন্যা ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: পিকনিক গার্ডেনের ২৬ বছরের যুবকের পর এবার ৪ বছরের শিশু কন্যা কলেরাতে আক্রান্ত। ফের কলেরার(Cholera) হানা খোদ শহর কলকাতাতে।বেহালার পর্ণশ্রী(Behala Parnashree) এলাকার বাসিন্দা সে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জ্বর, বমি, ঘন ঘন মল ত্যাগের সমস্যা নিয়ে চার বছরের ঐ শিশু কন্যা হাসপাতলে আসে। তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখানে তার কলেরা রিপোর্ট পজেটিভ(Positive) আসে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে এমনটাই খবর। এই কলেরা আক্রান্তের খবরে বেহালার পর্ণশ্রীতে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই নিয়ে কলকাতায় দ্বিতীয় জন কলেরা আক্রান্ত হল।

হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটি যখন হাসপাতাল নিয়ে আসা হয়েছিল তখন প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা করে ডায়রিয়া সন্দেহ করেছিল চিকিৎসকরা। পরে নানা রকম শারীরিক পরীক্ষা করার সময় কলেরা ধরা পড়ে। প্রয়োজনীয় মেডিকেল প্রটোকল মেনে ওই শিশুর সমস্ত রকম চিকিৎসা হচ্ছে। ওই শিশু শরীরে কিভাবে কলেরা জীবাণু ঢুকলো, তা এখনো জানতে পারেনি চিকিৎসকরা। কলেরা মূলত জল বাহিত রোগ সংক্রামক ও বটে তাই কলকাতায় আবার কলেরা আক্রান্ত রোগীর সন্ধান মেলায় আতঙ্কিত বেহালার পর্ণশ্রী এলাকার মানুষজন।

এর আগে ৭ জুলাই বমি পেটের যন্ত্রনা একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন(Pic nic Garden) রোডের এক যুবক। বাই পাসের ধারে একটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল। কলকাতা মহানগরীতে কলেরা প্রকোপ বাড়ার ঘটনা সেরকম নেই। বর্ষার সময় কখনো কখনো এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। গত বছরও বর্ষার সময় এই ধরনের রোগে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। তারা হাসপাতালে গিয়েছিলেন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?