বুলা’র বাড়িতে চুরির ঘটনার তদন্তে সিআইডি-র ফরেন্সিক টিম

বর্তমানে এই বাড়িতে বুলা চৌধুরী বা তাঁর পরিবার কেউই থাকেন না। ফলে অধিকাংশ সময়ে বাড়ি ফাঁকাই থাকে। সেই ফাঁকা থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মশ্রীজয়ী প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বুলা চৌধুরী নিজেই জানিয়েছেন, তাঁর পদ্মশ্রী স্মারক চুরি হয়ে গিয়েছে। এবার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের আদিবাড়ির চুরির ঘটনায় তদন্ত শুরু করল রাজ্য পুলিশের সিআইডি ফরেন্সিক টিম। ইতিমধ্যেই কথা সারা হয়েছে বাড়ির লোকজনের সঙ্গে। জানা গিয়েছে, হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি গতকাল শুক্রবার প্রকাশ্যে এসেছে। বর্তমানে এই বাড়িতে বুলা চৌধুরী বা তাঁর পরিবার কেউই থাকেন না। ফলে অধিকাংশ সময়ে বাড়ি ফাঁকাই থাকে। সেই ফাঁকা থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গতকালই দলবল নিয়ে বুলা চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল।

বুলা চৌধুরী জানিয়েছেন, তাঁর হিন্দমোটরের বাড়িটা দীর্ঘদিন ধরেই দেখাশোনা করছেন বুলার ভাই মিলন চৌধুরী। সম্প্রতি তিনি বাড়িটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পান বাড়ির পিছনের দিকের গেট ভাঙা। এর পর তিনি ঘরে ঢুকে দেখতে পান, সেই বাড়িতে থাকা বুলা চৌধুরীর মেডেল, পদ্মশ্রী স্মারক কিছুই নেই। সবটাই চুরি হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে আলমারি ভেঙে বক্সখাট খুলে সর্বস্ব নিয়ে গিয়েছে চোর। বুলার পদ্মশ্রী, অর্জুন পুরস্কার থেকে বহু মুল্যবার পদক নিয়ে গিয়েছেন চোর। পাশাপাশি বাথরুমের কল, ঠাকুরের জিনিসও চুরি হয়েছে। এরপরেই মিলন বিষয়টা উত্তরপাড়া থানায় জানান। খবর পেয়েই বাড়িতে ছুটে যান বুলা চৌধুরী। পদ্মশ্রী স্মারক চুরি হওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি এই ঘটনায় পুলিশের হস্তক্ষেপ চাইছেন। ফলে আজ সকালে বুলার বাড়িতে ফরেনসিক টিম গিয়েছেন। ফরেনসিক এক্সপার্টেররা বিভিন্ন স্থানের হাতের ছাপের নমুনা সংগ্রহ করে। টিমের এক সদস্যর কথায় হাতের ছাপের নমুনা পাওয়া গিয়েছে, তদন্তস্বার্থে এক্ষুনি ফরেন্সিক টিম মুখ খুলতে চায়নি। তবে এই প্রথম নয়, এর আগেও ৫-৬ বছর আগে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।অবশ্য সেই সময় চুরি যাওয়া সামগ্রীর কিছু উদ্ধার হয়েছিল। বুলার দাদা-বৌদির অভিযোগ, ওই বাড়িতে আগেও তিন বার চুরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শনিবার শ্রীরামপুরে গিয়ে বুলা চৌধুরীর বাড়ির চুরির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি পদ্মশ্রী স্মারক চুরিকে কটাক্ষ করে বলেছেন, ‘যে চুরি করেছেন, তাঁকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত। লজ্জা পাওয়া উচিত। আমি বলছি, যে করেছেন, তাঁর যদি মনুষ্যত্বের কিছু মাত্র অবশিষ্ট থাকে, দয়া করে ওটা ফেরত দিন।’ উল্লেখ্য, উত্তরপাড়ার এই বাড়ি থেকেই সাঁতারের কেরিয়ার শুরু করেছিলেন বুলা চৌধুরী। দেবাইপুকুরে তাঁর সাঁতারে হাতেখড়ি। বর্তমানে কলকাতার কসবার একটি ফ্ল্যাটে সপরিবারে থাকেন বুলা চৌধুরী। তবে আদি বাড়িতে মাঝে মধ্যেই তিনি যান। গত রথযাত্রার তিনি শেষবার গিয়েছিলেন ওই বাড়িতে। তখন থেকে বাড়ি বন্ধই রয়েছে তাঁর।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন