লন্ডন থেকে দুবাই পৌঁছলেন মমতা, সন্ধেয় নামবেন কলকাতায়

Share:

নিজস্ব প্রতিবেদন: অবশেষে লন্ডন থেকে আবার কলকাতার পথে বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দুবাই পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। শনিবার ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ দুবাই ( Dubai )  পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এরপর দুবাই থেকে মমতার কলকাতাগামী বিমান রয়েছে ভারতীয় সময় দুপুরের দিকে। হিসাব মতো শনিবার ( Saturday ) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী নামবেন কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport )।

শনিবার কলকাতা থেকে ব্রিটেনের উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও রওনা হওয়ার আগেই সমস্যা দেখা দিয়েছিল। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে গত সপ্তাহের শুক্রবার হিথরো বিমানবন্দরে ( Heathrow Airport ) ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে গত শনিবার সকালের বিমানে লন্ডনের (United Kingdom) উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে তা প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায়।

লন্ডনে পৌঁছে গত সোমবার ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন মঙ্গলবার ছিল বাণিজ্য সম্মেলন। সেদিনও তিনি যোগ দেন এবং  অনুরোধ করেন কলকাতা-লন্ডন ( Kolkata-London ) সরাসরি উড়ান পরিষেবা পুনরায় শুরু করার।

বুধবার রাজ্য সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেন ব্রিটিশ বণিক মহলের সঙ্গে। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে (Oxford Kellogg College) বক্তৃতা করেছিলেন। বাংলার প্রশাসনিক প্রধানের ভাষণ ভণ্ডুল করার ষড়যন্ত্র চালিয়েছিল সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হওয়া এসএফআইয়ের হাতেগোনা কয়েকজন সদস্য। কিন্তু সমবেত দর্শকদের প্রতিবাদ আর প্রতিরোধের মুখে গণপিটুনির হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়ছিলেন। যেভাবে ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাতে প্রশংসার জোয়ারে ভাসছেন।

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা