আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সরস্বতী পুজোতে নিজের কলেজে মুখ্যমন্ত্রী, মমতাকে কাছে পেয়ে খুশি পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোতে (Saraswati Puja) নিজের পুরনো কলেজে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যোগমায়া দেবী কলেজের (Yogamaya Devi College) প্রাক্তনী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে আচমকাই সেখানে পৌঁছন তিনি। সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি গানও গাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার রেড রোডে দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে হাজরায় যোগমায়া দেবী কলেজে ঢুঁ মারেন মুখ্যমন্ত্রী। যোগমায়া দেবী কলেজের (Yogamaya Devi College) প্রাক্তনী তথা রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে খুশি হন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় ছাত্রীদের মধ্যে। ছাত্রীদের সঙ্গে গান গান তিনি। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি গান তিনি। পাশাপাশি পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানান। এদিন সকালেই ফেসবুকে মুখ্যমন্ত্রীকে সবাইকে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রেড রোডে দেশের সাধারণতন্ত্র (India 74th Republic Day) দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এ বছর রাজ্য সরকারের ট্যাবলোয় ছিল দুর্গাপুজোর থিম। ছিল রাজ্য পুলিশের ট্যাবলোও। রেড রোডে সার্বিক নিরাপত্তায় মোতায়েন ছিল আড়াই হাজার পুলিশ কর্মী। এ দিন, রেড রোডে পৌঁছে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে পৌঁছন যোগমায়াদেবী কলেজে। সেখানে ছাত্রীদের সঙ্গে সরস্বতী পুজোর আনন্দ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ