‘‌নির্বাচন কমিশন গণতন্ত্রের হত্যা করেছে’‌, অন্ডাল যাওয়ার পথে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে তাতে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। এই কারণে বহু মানুষ আতঙ্কে মৃত্যুর পথ বেছে নিয়েছে। এবার গোটা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকাতে বাদ গিয়েছে বহু ভোটারের নাম। ভোটের মুখে তা নিয়ে আতঙ্কিত ভোটাররা মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। বিএলও থেকে সাধারণ ভোটার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই আবহে আজ, শুক্রবার রাতে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট হচ্ছে। নাম বাদের জেরে এবং এসআইআর পর্বে মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। এটা নির্বাচন কমিশন গণতন্ত্রের হত্যা করেছে। এত বড় হত্যা আর কখনও হয়নি।’‌

অন্যদিকে তালিকা বের করার দাবি জানান তৃণমূলনেত্রী। কার নাম বাদ আর কার নাম তালিকায় আছে তা বের করার জন্য সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার অন্ডাল যাওয়ার আগে সুর সপ্তমে তুলে মুখ্যমন্ত্রীর তোপ, ‘আমি বলব হিম্মত থাকলে তালিকা প্রকাশ করুর। মনে রাখবেন মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন করা যায় না। যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম তুলতে ট্রাইব্যুনাল গঠন করুন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত মানছে না। বিজেপির কথা নির্বাচন কমিশন যা ইচ্ছে তাই করছে। একদিন তো মানুষের কাছে জবাব দিতেই হবে। কোনও অন্যায়ের ছাড় নেই।’‌

তাছাড়া মুখ্যমন্ত্রী আজ অন্ডালে যাচ্ছেন। সেখান থেকে দুর্গাপুরে যাবেন। রাতে সেখানেই থাকবেন। আর শনিবার একাধিক নির্বাচনী সভা রয়েছে তাঁর। আর এই সফরের আগে রাস্তায় দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের হুঁশিয়ারি, ‘‌মানুষ এখনও জানতে পারল না তাঁদের নাম আছে নাকি নেই। লাইনে দাঁড় করিয়ে, ভয় দেখিয়ে, আতঙ্কে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা হতে পারে না।‌ ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।’‌

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক